অভিষেকের কেন্দ্রে ধর্ষণের হুমকির অভিযোগ! জানালা বন্ধ করে রাত কাটালেন বৈশাখী
রায়চকে বেড়াতে গিয়ে বিপাকে শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, বেড়ানো তো দূরের কথা, জানালা বন্ধ করে রাত কাটিয়ে তিনি কলকাতায় ফিরে আসতে বাধ্য হন।
রায়চকে বেড়াতে গিয়ে বিপাকে শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, বেড়ানো তো দূরের কথা, জানালা বন্ধ করে রাত কাটিয়ে তিনি কলকাতায় ফিরে আসতে বাধ্য হন। দুষ্কৃতীরা তাঁর বাংলো ঘিরে রেখেছিল বলে অভিযোগ।

জানা গিয়েছে, বন্ধু শোভন চট্টোপাধ্যায়, মা ও মেয়েকে নিয়ে রায়চকে বেড়াতে গিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যে বাংলোতে তাঁরা উঠেছিলেন, সেই বাংলো ঘিরে রেখেছিল
একদল দুষ্কৃতী। আর যাঁরাই সেই বাংলোতে গিয়েছেন, তাঁদের ছবি তুলে রাখা হচ্ছিল বলেও অভিযোগ। সঙ্গে সঙ্গে তা কাউকে ফোনে জানানো হচ্ছিল। একইসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে অস্রাব্যভাষায় গালাগালি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ। তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
রামনগর পুলিশ থেকে বিডিও, কেউই বিষয়টি নিয়ে বিশেষ কোনও গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। পরে তিন সিভিক ভলান্টিয়ার এবং এক এএসআইকে পাঠানো হয়। তবে পেট্রোলিং-এর কোনও ব্যবস্থাই ছিল না বলে জানা গিয়েছে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেছেন, একদিকে পুলিশ যেমন নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে পারেনি, অন্যদিকে, কাঁচ তুলে হুমকি ও গালাগালি সহ্য করে স্থান ছাড়ার পরামর্শ দিয়েছে।












Click it and Unblock the Notifications