বীরভূমের বিজেপি নেতার জামিন খারিজ হাইকোর্টে

বীরভূমের বিজেপি নেতা নিমাই দাসের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট।

বীরভূমের বিজেপি নেতা নিমাই দাসের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। শুক্রবার তাঁর বিরুদ্ধে মাদক আইনে বাড়িতে গাঁজা রাখার মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ ওই নেতার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়।

বীরভূমের বিজেপি নেতার জামিন খারিজ হাইকোর্টে

মামলার শুনানিতে সরকারী আইনজীবী সঞ্জয় বর্ধন জানান, পুলিশ চলতি বছরের ২১ অক্টোবর ইলামবাজারের কাছে একটি গাড়ি তে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে।ওই গাড়ির চালক জেরা করা পর পুলিশ নিমাই দাসের বাড়িতে তল্লাশি চালায়। এবং ১১ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ ওই নেতার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে । পুলিশের তদন্ত এখনও শেষ হয়নি।তাই তাঁর আগাম জামিনের আবেদনের বিরোধিতা করেন।

নিমাই দাসের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, পুলিশ যখন তল্লাশি চালায় তার মক্কেল ওই সময় বাড়িতে ছিলেন না।তার কাছ থেকে গাঁজা উদ্ধার হয়েছে বলা যায় না। অন্যদিকে, সরকারি আইনজীবী দাবি করেন তিনি বাড়িতে না থাকলেও তার বাড়ীতে গাঁজা পাওয়া গেছে তার প্রমাণ পুলিশের কাছে আছে। মামলার তদন্ত এখনও শেষ হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+