বাগুইআটি হত্যাকাণ্ডে গ্রেফতার গৃহকর্তার ভাইপো, এখনও স্পষ্ট নয় মোটিভ

বাগুইআটি, ১৩ সেপ্টেম্বর : একই পরিবারের তিনজনকে নির্মম হত্যাকাণ্ডে এক আত্মীয়কে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে দফায় দফায় জিজ্ঞাসবাদের পর গোপাল মিত্র নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃত গোপাল মিত্র সম্পর্কে গণেন্দ্রনাথ মিত্রের ভাইপো। পুলিশের ধারণা, পারিবরিক দ্বন্দ্বের জেরেই ওই পরিবারের তিনজনকে খুন করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। [বাগুইআটিতে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু, আটক ৬ প্রতিবেশী, নির্মাণ-বিবাদেই খুন ?]

এক আত্মীয় গ্রেফতার হলেও, এখনও খুনের মোটিভ স্পষ্ট করতে পারেনি পুলিশ।
বেশ কিছুদিন ধরে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী সাহা পরিবারের সঙ্গে দ্বন্দ্ব চলছিল মিত্র পরিবারের। গত বৃহস্পতিবার উভয় পরিবারের দ্বন্দ্ব চরম আকার নেয়। ওইদিনই সোমা মিত্র থানায় অভিযোগ করেন সুনীল সাহা ও চিনু সাহার বিরুদ্ধে। সোমাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে সুনীল ও চিনুকে গ্রেফতারও করা হয়। শুক্রবার তারা জামিনে ছাড়া পান।

বাগুইআটি হত্যাকাণ্ডে গ্রেফতার গৃহকর্তার ভাইপো, এখনও স্পষ্ট নয় মোটিভ

রবিবার রাতে নৃশংসভাবে খুন হন বাবা-মা-মেয়ে। স্বভাবতই সাহা পরিবারের দিকেই আঙুল ওঠে। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। শেষপর্যন্ত গভীর রাতে গ্রেফতার করা হয় গৃহকর্তা গণেন্দ্রনাথের ভাইপো গোপাল মিত্রকে। তবে এখনই খুনের মোটিভ নিয়ে স্পষ্ট কিছু বলছে না পুলিশ। লোহার রড দিয়ে তাদের খুন করা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। ওই লোহার রডও উদ্ধার করা হয়েছে বাড়ির অদূরেই একটি জঙ্গল থেকে। ফরেনসিক টিম তদন্ত শুরু করেছে। তারা নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। স্নিফার ডগও বাড়িতে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনির মূল টার্গেট ছিল সোমা। কিন্তু বাধা পেয়ে পরিবারের তিনজনকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়।

এদিকে পুলিশ জানতে পেরেছে, সোমার সঙ্গে হুগলির এক যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই যুবক প্রায়ই আসতেন সোমাদের বাড়ি। রবিবারও তিনি এসেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তা সত্ত্বেও তিনি কেন জানতে পারলেন না এই নৃশংস খুনের কথা, প্রশ্ন উঠছে। ফলে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশি জেরায় তিনি অনেক তথ্য দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে সে ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ পুলিশ প্রশাসন। পুলিশ খতিয়ে দেখছে সম্পত্তি বিবাদ, পারিবারিক দ্বন্দ্ব, না কি সম্পর্কের কোনও জটিলতা থেকে এই হত্যালীলা।

তবে পুলিশ নিশ্চিত, পরিচিত কেউই এই খুনের সঙ্গে জড়িত। একাধিক ব্যক্তি রয়েছে এই খুনের পিছনে। সেইমতো সোমার জেঠতুতো ভাই গোপাল এই খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে। কিন্তু আর কে বা কারা রয়েছে এই হত্যালীলার পিছনে? খুব শীঘ্রই কিনারা করা যাবে বলে দাবি পুলিশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+