Baguiati: তোলা চেয়ে প্রোমোটারকে পিটিয়ে জামিন পেয়ে গেলেন তৃণমূল কাউন্সিলর! ২ মাসে ধরতেই পারল না পুলিশ

Baguiati Promoter: ঠিক ২ মাস আগেরই ঘটনা। বাগুইআটিতে প্রোমোটারকে (Promoter) মারধরকাণ্ডে পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর (TMC Councilor)। বিধাননগর পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে খুঁজেই পায়নি পুলিশ। রবিবার জানা গেল, বারাসত আদালতে আত্মসমর্পণ করে জামিন (Bail) পেয়েছেন তিনি।

এতদিন অভিযুক্ত কাউন্সিলরের টিকিটিও ধরতে পারেনি পুলিশ। এতদিন তাঁকে পলাতক দেখিয়েছিল পুলিশ। এদিকে জেল না খেটেই শনিবার আগাম জামিন পেয়ে গেলেন তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। গত ১৫ ডিসেম্বর তোলা না দেওয়ায় বাগুইআটিতে প্রোমোটার কিশোর হালদারকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছিল বিধাননগরের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। তারপর থেকেই গা ঢাকা দেন কাউন্সিলর।

Baguiati

ঘটনার ২ মাস পরেও তাঁকে গ্রেফতার তো দূর, খুঁজেই পাইনি পুলিশ। সমরেশের নামে হন্যে হয়ে খোঁজ শুরু করে পুলিশ। উত্তরবঙ্গ থেকে শুরু করে মন্দারমণি ও ভিনরাজ্যেও তল্লাশি অভিযান চালানো হয়।

কাউন্সিলরের বাড়িতেও হানা দেয় পুলিশ। কিন্তু সেখানেও তাঁর খোঁজ মেলেনি।
২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে বাড়িতে নোটিস টাঙিয়ে দিয়ে আসে পুলিশ। ফোনেও কাউন্সিলরের পাত্তা পাওয়া যায়নি। এদিকে ২ মাস নিখোঁজ থাকার পর হঠাৎই জামিন পেয়ে গেলেন অভিযুক্ত।

ওই প্রোমোটারের কাছ ৩০ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন বলে অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। সেই টাকা দিতে অস্বীকার করায় বাগুইআটিতে দিনেদুপুরে প্রোমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ ওঠে কাউন্সিলর ও তাঁর অনুগামীদের মধ্যে।

প্রোমোটার পেটানোয় ওই কাউন্সিলর ছাড়াও অভিযুক্ত অনুগামীদের মধ্যে রমেন মণ্ডল ,শুভেন্দু মণ্ডল ও অমিত দাস এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা ১৪ ফেব্রুয়ারি জামিন পান। শনিবার বারাসত আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন সমরেশ চক্রবর্তীও। স্বাভাবিকভাবেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন প্রোমোটার।

আক্রান্ত ওই প্রোমোটার বলেন, "তিনজন জেল খাটল। আর যে মূল অভিযুক্ত কাউন্সিলর কোর্টে গিয়ে জামিন নিয়ে এল। পুলিশ কিছু জানতেই পারল না। ২ মাসে অন্তত ৫০ বার পুলিশের কাছে গিয়েছি।"

প্রোমোটার বলেন, "পুলিশ কোনও সক্রিয়তা দেখাল না। হেফাজতেও চাইল না। মাথার উপরে অনেক বড় হাত ছিল বলেই পুলিশ ওকে গ্রেফতার করেনি। বাড়িতেই ছিল কাউন্সিলর। পুলিশের উপর চাপ থাকলে কীকরে ধরবে? প্রভাবশালীর হাত মাথায় রয়েছে বলেই ধরেনি পুলিশ।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+