বাগুইআটি জোড়া খুনের তদন্তে সিআইডি, গাফিলতির অভিযোগে ক্লোজড আইসি এবং ওসি

বাগুইআটি জোড়া খুনের তদন্তে সিআইডি, গাফিলতির অভিযোগে ক্লোজ আইসি

দুই ছাত্রের খুনের ঘটনায় পুলিশর গাফিলতির অভিযোগ। ক্লোজ করা হয়েছে বাগুইআটি থানার আইসিকে। মন্ত্রী ফিরহাদ হাকিম জািনয়েছেন এই নিয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশর আরো বেশি অ্যাক্টিভ হওয়ার কথা ছিল বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। অভিযুক্তদের গ্রেফতার করে কড়া শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ক্লোজ করা হল আইসিকে

ক্লোজ করা হল আইসিকে

বাগুইআটি জোড় খুেনর ঘটনায় পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ। গতকালই রিপোর্ট তলব করেছিলেন রাজ্য পুলিশের ডিজি। তদন্ত চলাকালীনই আইসিকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছিল। শেষ পর্যন্ত বুধবার দুপুরে মন্ত্রী ফিরহাদ হাকিম পুলিশি তদন্তের গাফিলতির অভিযোগ স্বীকার করে নেন। তিনি বলেন ওসিকে আরও বেশি তৎপর হওয়া উচিৎ ছিল। তারপরেই তিনি ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর িনর্দেশে বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে ক্লোজ করা হয়েছে।

তদন্তে সিআইডি

তদন্তে সিআইডি

বাগুইআটি জোড়া খুনের ঘটনার তদন্তভার সিআইডির হাতে েদওয়া হয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুলিশের গাফিলতি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মুখ্যমন্ত্রী িনজে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আজই বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দাদের সঙ্গে বৈঠকে বসবেন সিআইডি অফিসাররা৷ তদন্তের শুরুতেই পুলিশের সিআইডি-র সঙ্গে কথা বলা উচিত ছিল বলে অসন্তোষ প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। প্রথম থেকেই এই ঘটনার তদন্তে পুলিশি িনষ্ক্রিয়তার অভিযোগ করেছেন পরিবারের লোকেরা।

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ফিরহাদ হাকিম জানিয়েছেন বাগুইআটির জোড়া খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল থেকেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। বুধবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন.পুলিশ নেতা মন্ত্রীদের নিরাপত্তা দিতে এতটাই ব্যস্ত যে অপরাধ নিয়ন্ত্রণের সময় তাঁদের নেই।

ভাড়াটে খুনি দিয়ে খুন

ভাড়াটে খুনি দিয়ে খুন

এদিকে বাগুইআটি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ভাড়াটে খুনি দিয়ে খুন করা হয়েছিল দুই কিশোরকে। আরও একটি তথ্য প্রকাশ্যে আসছে। সত্যেন্দ্রর স্ত্রীর সঙ্গে নাকি ঘনিষ্ঠতা ছিল অতনু এবং অভিষেকের। সেই কারণেই বাইক কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে খুন করা হয় অতনু এবং অভিষেককে। বাইকের শোরুমে নিয়ে গিয়ে তঁাদের বাইক কিনে দেওয়ার কথা বলেন সত্যিন্দ্র।তারপরে বাসন্তী হাইওয়ের কাছে নিয়ে গিয়ে ২ জনকে খুন করে নয়ানজুলিতে ফেলে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+