বার ড্যান্সারের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য বাগুইআটিতে
বন্ধ ঘর থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য বাগুইআটি থানা এলাকার হলদিরাম সংলগ্ন বসুন্ধরা আবাসনে। মৃতের নাম সোনম সিং। চিনার পার্ক এলাকার একটি পানশানায় যুবতী নর্তকীর কাজ করতেন বলে জানা গিয়েছে।
বন্ধ ঘর থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য বাগুইআটি থানা এলাকার হলদিরাম সংলগ্ন বসুন্ধরা আবাসনে। মৃতের নাম সোনম সিং। চিনার পার্ক এলাকার একটি পানশানায় যুবতী নর্তকীর কাজ করতেন বলে জানা গিয়েছে।

রবিবার সন্ধেয় প্রতিবেশীরা সোনমকে ডাকতে গিয়ে কোনও সাড়া না পাওয়ায় বাগুইআটি থানায় খবর যায়। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার দেহ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বছর খানেক আগে হলদিরাম সংলগ্ন বসুন্ধরা আবাসনের পাঁচতলায় ভাড়া নেন সোনম সিং। সম্প্রতি নর্তকীর হাতে কোনও কাজ ছিল না বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবাহিত সোনম সিং-এর বাড়িতে একাধিক পুরুষ বন্ধু আসত।
তবে, একাধিক পুরুষ বন্ধুর কারণে আত্মঘাতী, না আর্থিক অনটনের জেরে আত্মঘাতী, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের মোবাইলের কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ।
সোনম সিং-এর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Click it and Unblock the Notifications