রোগী মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার বাগুইআটির এক নার্সিংহোমে, চলল ভাঙচুর, আটক ২
রোগী মৃত্যুর ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির এক নার্সিংহোম।
কলকাতা, ৭ মে: রোগী মৃত্যুর ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির এক নার্সিংহোম। সেখানে রোগীর পরিবারের তরফে ভাঙচুর চালানো হয় বলে দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের। এদিকে রোগীর পরিবারের অভিযোগ, রোগী সাজ্জাদ আলি মারা যাওয়ার পরও তাঁকে মৃত অবস্থায় ভেন্টিলেশনে রাখে ওই নার্সিংহোম। সেই নিয়েই শুরু হয় বিবাদ। ভাঙচুরের ঘটনায় মৃতের পরিবারের ২ জনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, দিন কয়েক আগে বাগুইআটির ওই নার্সিংহোমে ভর্তি করা হয় সাজ্জাদ আলিকে। আজ সকালে তিনি মারা যান। রোগীর পরিবারের অভিযোগ, সকালে সাজ্জাদ আলির মারা যাওয়ার খবর, তাঁদের ফোন জানায় নার্সিংহোম কর্তৃপক্ষ। তারপর নার্সিংহোমে তাঁরা এসে দেখেন সাজ্জাদকে নার্সিংহোমের ভেন্টিলেশনে রাখা হয়েছে। এনিয়েই শুরু হয় বাগ বিতন্ডা।
শেষে ঘটনা অশান্তির রূপ নেয়। নার্সিংহোম জুড়ে চলে ভাঙচুর। ভয়ে নার্সিংহোম ছেড়ে পালান নার্সিংহোমের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছেন তাঁরা। বর্তমানে পরিস্থিত নিয়ন্ত্রণে।












Click it and Unblock the Notifications