তিন সপ্তাহ ধরে অসুস্থ নারায়ণ দেবনাথ, বাড়ছে উদ্বিগ্নতা
তিন সপ্তাহ ধরে অসুস্থ নারায়ণ দেবনাথ, বাড়ছে উদ্বিগ্নতা
বয়স ৯৭ পেরিয়ে গিয়েছে। হাঁদা ভোঁদা, বাঁটুলদের স্রষ্টা এখন শয্যাশায়ী। গত দিন কুড়ি যাবৎ ভরতি রয়েছেন হাসপাতালে। শরীরে একাধিক বয়সজনিত জটিলতা। নতুন সমস্যাও দেখা দিচ্ছে। সবমিলিয়ে একেবারেই ভালো নেই বাঙালির কমিকসের রাজা নারায়ণ দেবনাথ।

২০দিন ধরে চিকিৎসার চলছে তাঁর। কিন্তু এই একটা সমস্যা ঠিক হয় তো আরেকটা শুরু হয়। শিল্পীকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা কিন্তু একের পর এক বার্ধক্যজনিত শারীরিক সমস্যা তা আর হতে দিচ্ছে কই। ফলেকার্টুনিস্টের শরীর নিয়ে তাঁরা বেশ উদ্বেগেই রয়েছেন।
গত বছর ২৪ ডিসেম্বর থেকে মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন নারায়ণ দেবনাথ। চিকিৎসার জন্য বিশেষ দল। জানা গিয়েছে, নারায়ণবাবুর রক্তে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা প্রায়ই ওঠা নামা করছে। তাই তাঁকে রক্ত দিতে হচ্ছে। শ্বাসকষ্টও রয়েছে। সঙ্গে বার্ধক্যজনিত সমস্যা। তাই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরাও।
পদ্মশ্রীপ্রাপ্ত বর্ষীয়ান কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের চিকিৎসার চলছে রাজ্যের তত্বাবধানে। সরকারের তৈরি করা চিকিৎসকদের স্পেশ্যাল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। চিকিৎসার খরচ বহনের কথা বলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।
এর আগে, গত বছরও জানুয়ারি মাসে অসুস্থ হয়েছিলেন তিনি। হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। তাঁর স্মৃতি শক্তি পরীক্ষা করতে কাগজ কলম দিতেই চমকে দিয়েছিলেন কার্টুনিস্ট। দ্রুত এঁকে ফেলেন তাঁর সৃষ্টি।
'হাঁদা ভোঁদা', 'বাঁটুল দি গ্রেট', ছাড়াও তাঁর বিখ্যাত কার্টুন চরিত্র'নন্টে ফন্টে', 'বাহাদুর বেড়াল', 'ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু'রা। এই সৃষ্টির জন্য ২০১৩ সালে পান সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন তিনি। ২০২১-এ পদ্মশ্রী।












Click it and Unblock the Notifications