তৃণমূলে যেতে তাড়াহুড়ো কেন, মুকুল রায়ের 'অভিযোগ' নিয়ে বিস্ফোরক বাবুল

তৃণমূলে যেতে তাড়াহুড়ো কেন, মুকুল রায়ের 'অভিযোগ' নিয়ে বিস্ফোরক বাবুল

মুকুল রায়ের (mukul roy) বিজেপি (bjp) ত্যাগের কারণ হিসেবে উঠে আসছে বিজেপির মেরুকরণের রাজনীতির কথা। যা নিয়ে এদিন মুকুল রায়কে নিশানা করেছেন বাবুল সুপ্রিয় (babul supriyo)। তাঁর পাল্টা প্রশ্ন বিজেপিতে থেকে তোলাবাজ ভাইপোর সঙ্গে গোপন বৈঠক করে এব্যাপারে মিথ্যা প্রচার করেছেন মুকুল রায়।

 পঞ্জাবিতে রক্তের দাগ ধুয়ে তৃণমূলের সঙ্গে কোলাকুলি

পঞ্জাবিতে রক্তের দাগ ধুয়ে তৃণমূলের সঙ্গে কোলাকুলি

মুকুল রায়কে আক্রমণ করেত গিয়ে বাবুল সুপ্রিয় তার ফেসবুকে পোস্টে বলেছেন, যেসময় বিজেপির কর্মীদের ওপরে অত্যাচার হচ্ছে, সেই সময় সাদা পঞ্জাবিতে রক্তের দাগ ধুয়ে তৃণমূলের সঙ্গে কোলাকুলি করছেন মুকুল রায়। ওঁর মতো বর্ষীয়ান নেতার পক্ষে এটা কি মানায়, প্রশ্ন করেছেন তিনি। তিনি বলেছেন, বিজেপির বৈঠকে আসছিলেন না, আরও নয় কিছুদিন আসতেন না, না হয় আরও কিছুদিন অপেক্ষা করতেন, এত তাড়াহুড়ো কেন, এখনই তো বাংলায় কোনও নির্বাচন নেই, বলেছেন বাবুল।

 বিজেপিতে আসার আগেও তাড়াহুড়ো

বিজেপিতে আসার আগেও তাড়াহুড়ো

বাবুল সুপ্রিয় কটাক্ষ করতে গিয়ে বলেছেন, সময়টা ছিল তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের আগেকার। রাজ্যসভার সদস্য থাকাকালীন, রোজ সিগারেটে সুখটান দিতে দিতে মুকুল রায় বলতেন, বিজেপিতে তোমরা কবে জয়েন করাবে? সংগঠনটাতো বানাতে হবে, বেশিদিন সময় নেই। বাবুল সুপ্রিয় বলেছেন সংসদের সেন্ট্রাল হলে গল্প হতো। তবে শিষ্ঠাচারের খাতিরে তিনি আর বিস্তারিত আলোচনায় যাচ্ছেন না।

সাম্প্রদায়িক আগুন জ্বালাচ্ছেন

সাম্প্রদায়িক আগুন জ্বালাচ্ছেন

বাবুল সুপ্রিয় মুকুল রায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক আগুন জ্বালানোর অভিযোগ করেছেন। সেখানে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, মুকুল রায়ের দলবদলের অন্যতম কারণ রাজ্যে মেরুকরণের রাজনীতি। বাবুল সুপ্রিয় বিষয়টিতে সম্পূর্ণ অসত্য বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, দলবদল করছেন, তাতে অসুবিধা নেই। বিজেপির বিরুদ্ধে বলবেন, সেটাও স্বাভাবিক। কিন্তু তাঁর মতো একজন বর্ষীয়ান নেতা অসত্য বলবেন কেন, প্রশ্ন তুলেছেন বাবুল।

ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে প্রশ্ন

ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে প্রশ্ন

বাবুল সুপ্রিয় বলেছেন, মুকুল রায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভাল ছিল। এছাড়াও সামনাসামনি দেখা হলে কোনও অসম্মানজনক কোনও কথা তিনি বলবেন না। তবে ব্যক্তি সম্পর্ক যে দলের ভাল-মন্দের ওপরে হতে পারে না তা স্মরণ করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। বিশেয করে ভোট পরবর্তী হিংসার সময়ে। বাবুলের প্রশ্ন, ভোট পরবর্তী সময়ে কতগুলি রাজনৈতিক খুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়ে, তা কি উনি জানেন না?

পিছন থেকে ছুরি

পিছন থেকে ছুরি

বাবুল সুপ্রিয় প্রশ্ন করেছেন, যেসব যুব-যুবতীদের পিছে হাত দিয়ে একদিন কথা বলেছেন, সেই হাতের রং বদল হলে কোনও সমস্যা নেই। এটা রাজনীতিতে হয়েই থাকে। কিন্তু সেইসব যুবক যুবকীদের পিঠেই আজ ছুরি মারছেন কেন, প্রশ্ন করেছেন বাবুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+