সব পুলিশের পোস্টিং হয় নবান্ন থেকে! রাজ্যে ক্যাবিনেট মন্ত্রীদেরই ফোন ট্যাপ, আরও তথ্য 'ফাঁস' বাবুলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ট্যাপিং-এর অভিযোগ নিয়ে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ট্যাপিং-এর অভিযোগ নিয়ে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, যা ঘটনা ঘটে, সবেতেই সব থেকে আগে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। আর্থিক প্রতারণাই হোক কিংবা হালের ফোন ট্যাপিং, সবেতেই তিনি(মমতা) মনে করেন, তাঁকেই টার্গেট করা হচ্ছে। বাবুলের প্রশ্ন মুখ্যমন্ত্রী কেন এরকম করেন, তা তাঁর মাথায় আসছে না।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

কটাক্ষের সুরে বাবুল সুপ্রিয় বলেছেন, দেশে আরও তো অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী আছেন। তাঁরা তো এমন অভিযোগ করেন না। বরং ভারতে দিদিই সব থেকে আগে ফোন ট্যাপিং শুরু করেছিলেন বিরোধীদের কথা শোনার জন্য। দিদির ফোন ট্যাপ করে বিজেপির লাভ নেই বলে মন্তব্য করেছেন বাবুল।

মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ অফিসার ফোন ট্যাপিং-এ যুক্ত

মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ অফিসার ফোন ট্যাপিং-এ যুক্ত

বাবুল সুপ্রিয় বলেছেন, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ পুলিশ অফিসার ইজরায়েল গিয়েছিলেন। তিনি সেখান থেকে সফটঅয়্যান আনেন। তারপর থেকে রাজ্যের রাজনীতিবিদদের ফোন ট্যাপ করা হচ্ছিল বলেও অভিযোগ করেছেন বাবুল। একথা ছড়িয়ে পড়তেই গোপন কথা জানতে অনেকেই হোয়াটসঅ্যাপে কল করা শুরু করেন।

'দিদির ক্যাবিনেট মন্ত্রীরা ভয় পান ফোনে কথা বলতে'

'দিদির ক্যাবিনেট মন্ত্রীরা ভয় পান ফোনে কথা বলতে'

বাবুল সুপ্রিয় বলেন, সাংবাদিক জগত কিংবা রাজনীতিবিদদেরই শুধু টার্গেট করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের ক্যাবিনেটের সদস্যরাও, ফোনে কথা বলতেই ভয় পান বলে দাবি করেছেন বাবুল সুপ্রিয়। তাঁরা হোয়াটসঅ্যাপে কল করেন বলে জানিয়েছেন।

'সাব-ইনস্পেক্টরের পোস্টিং হয় নবান্ন থেকে'

'সাব-ইনস্পেক্টরের পোস্টিং হয় নবান্ন থেকে'

বাবুল সুপ্রিয়-র অভিযোগ নবান্ন থেকে শুধু আইপিএসদের পোস্টিং নয়, সাব ইনস্পেক্টরদের পোস্টিং-ও হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+