রাজীব কুমারকে সিবিআই খোঁজ করতেই স্বতঃপ্রণোদিত বৈঠক মমতার! মোদীর সঙ্গে বৈঠক নিয়ে বাক্যবাণ বাবুলের

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সময় নিয়ে প্রশ্ন তুলে দিলেন মোদী মন্ত্রিসভার সদস্য তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সময় নিয়ে প্রশ্ন তুলে দিলেন মোদী মন্ত্রিসভার সদস্য তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি কটাক্ষ করে বলেছেন, কেন্দ্রের ডাকা গুরুত্বপূর্ণ বৈঠকে না গেলেও, রাজীব কুমারকে সিবিআই খোঁজ করতেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা মনে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিউটাউনের কোলভবনে সিআরপিএফের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি।

 দিল্লিতে মোদী-মমতা বৈঠক

দিল্লিতে মোদী-মমতা বৈঠক

প্রসঙ্গ নবান্ন থেকে আগেই জনানো হয়েছিল মঙ্গলবার বিকেলে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য নবান্ন থেকে চিঠি পাঠানো হয়। পরে জানা যায়,
বুধবার বিকেল ৪.৩০ নাগাদ এই বৈঠক হবে। ব্যাঙ্ক সংযুক্তিকরণ, বিলগ্নিকরণ নিয়ে প্রতিবাদ জানানো ছাড়াও বিভিন্ন প্রকল্পে রাজ্যের দাবি নিয়ে তিনি কথা বলবেন বলে জানা গিয়েছে।

বাবুল সুপ্রিয়র কটাক্ষ

বাবুল সুপ্রিয়র কটাক্ষ

যদিও এই প্রসঙ্গ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সামনে তুলতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে কটাক্ষ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দিল্লিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকলেও
মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন না, কিংবা তাঁর প্রতিনিধিও পাঠান না। এবার সিবিআই রাজীব কুমারের খোঁজ করতেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি ছুটছেন। বিষয়টিকে স্বতঃপ্রণোদিত বলেও
দাবি করেন বাবুল।

 লোক হাসছে, বললেন বাবুল

লোক হাসছে, বললেন বাবুল

বাবুল সুপ্রিয় এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি এমন তৈরি করে ফেলেছেন, যাতে লোক হাসাহাসি করছে। ট্রাঙ্ক খুললে কী না বেরিয়ে পড়ে, তাই দেশের মানুষ হাসছে। বলেছেন
বাবুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+