খড়গপুরে ওরকম এক কিলোমিটার হেঁটে দেখান!দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ বাবুলের

বিশেষ করে মন্ত্রিত্ব যাওয়ার পর বাবুলের ফেসবুক পোস্ট ঘিরে একাধিক মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। এমনকি বিজেপি ছাড়ার পরেও দিলীপ-বাবুলের তোপ-পালটা তোপ দেখেছে বাংলার মানুষ। এই অবস্থায় ফের একবার দিলীপ ঘোষকে নজিরবিহীন আক্রমণ বাবু

একাধিক সময়ে বাবুল সুপ্রিয়ের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ! বিশেষ করে মন্ত্রিত্ব যাওয়ার পর বাবুলের ফেসবুক পোস্ট ঘিরে একাধিক মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। এমনকি বিজেপি ছাড়ার পরেও দিলীপ-বাবুলের তোপ-পালটা তোপ দেখেছে বাংলার মানুষ। এই অবস্থায় ফের একবার দিলীপ ঘোষকে নজিরবিহীন আক্রমণ বাবুল সুপ্রিয়ের।

দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ বাবুলের

'এন্টারটেনমেন্ট ফ্যাক্টর' বলেও তীব্র আক্রমণ প্রাক্তন বিজেপি নেতার। যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি।

বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এবার বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নাম ঘোষণা হওয়ার পরেই আজ সোমবার থেকেই মাঠে নেমে পড়েছেন বাবুল। দেওয়াল লিখনের মাধ্যমে একেবারে চূড়ান্ত করে ফেলেছেন বাবুল তাঁর চূড়ান্ত রণকৌশল। আর এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল প্রার্থী বাবুল। আর সেখানেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর পাশাপাশি একযোগে দিলীপ ঘোষ এবং তথাগত রায়কে তীব্র আক্রমণ করেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী।

এদিন বাবুল বলেন, দিলীপ ঘোষের উত্তর এতদিন দিয়ে এসেছি! কিন্তু ওনার কথায় কথা বলাটাও কোথাও যেন একটা রুচিতে বাধে। শুধু তাই নয়, উনি মিথ্যা কথা বলেন বলেও তোপ তৃণমূল প্রার্থীর। বাবুলের দাবি, উনি ভুলে গিয়েছেন রাজনীতিতে উনি আমার থেকেও জুনিয়ার। বাংলায় আসার আগে কোথায় ছিলেন সবাই আমরা জানি!

শুধু তাই নয়, বাবুলের কথায় দিলীপ ঘোষ একজন এন্টারটেনমেন্ট ফ্যাক্টার। পার্কে রোজ সকালে হাঁটতে যান...আর কিছু বলেন, আর খোরাক হন! তা তা নিয়েই সারাদিন সবাই পড়ে থাকে বলে মন্তব্য তৃণমূল নেতার।

অন্যদিকে দিলীপ ঘোষকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বাবুল। বলেন, আসানসোলে আমি হাতের তালুর মতো চিনি! সাধারণ মানুষকে চিনি। কিন্তু খড়গপুরকে দিলীপ ঘোষকে চেনেন? ফের খড়গপুর জিতে দেখাক তখন কথা বলব। আমি আসানসোলে যেভাবে রাস্তায় মানুষের ভালোবাসা নিয়ে হাঁটতাম, উনি খড়গপুরে ওরকম এক কিলোমিটার হেঁটে দেখান! সরাসরি বিজেপি নেতাকে চ্যালেঞ্জ বাবুলের। যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

উল্লেখ্য, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায় বাবুলের মুখে। বলেন, আমি তো রাজনীতি থেকে সরেই গিয়েছিলাম। দিদিই আমাকে আবার নিয়ে এসেছে। ওনার নির্দেশ মতো বাংলায় কাজ করব বলে এদিন জানান সঙ্গীত শিল্পী। এমনকি যেভাবে উনি নির্দেশ দেবেন বাংলায় উন্নইয়ন করার জন্যে সেভাবেই কাজ করব বলেও দাবি প্রাক্তন এই বিজেপি নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+