Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অটোচালকদের 'গুন্ডারাজের' শিকার পুলিশই, অবরোধে নাকাল সাধারণ মানুষ

অটোচালকদের 'গুন্ডারাজের' শিকার পুলিশই, অবরোধে নাকাল সাধারণ মানুষ
কলকাতা, ২৯ জানুয়ারি : অটোরিক্সাচলকদের দৌরাত্ম বেড়ে চলেছে ক্রমশই। তাদের বেপরোয়া জোরজবরদস্তি এতদিন সীমাবদ্ধ ছিল আমজনতার উপরই। এবার সেই গণ্ডি ভেঙে পুলিশই শিকার অটোরিক্সাচালকদের 'গুন্ডারাজ'-এর।

মঙ্গলবার কলকাতার জনবহুল এন্টালিতে অতিরিক্ত যাত্রী নেওয়া আটকাতে গিয়ে অটোচালকদের হাতে ট্রাফিক সার্জেন্ট প্রহৃত হলেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-অটোচালক খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় এন্টালি৷ ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন অটোচালকরা। যানচলাচলাচল ব্যহত হওয়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ।

অভিযুক্ত অটোচালক এবং ট্রাফিক সার্জেন্ট-সহ আহত হন ৩ জন৷

মঙ্গলবার সকাল থেকেই পিলখানা এলাকায় অটোর কাগজপত্র পরীক্ষা করছিল পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, দুপুর সাড়ে ১২টা নাগাদ অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার জন্য একটি অটোকে আটকানো হয়। অভিযোগ, কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট অতিরিক্ত যাত্রী তোলার কারণ জানতে চাইলে অভিযুক্ত অটোচালক গালিগালাজ শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যে আরও বেশকিছু অটোচালক জড়ো হয়ে যান ঘটনাস্থলে। অভিযোগ, এর পরই অটোলাকরা ওই সার্জন্টকে মারধর শুরু করে।

খবর পেয়ে, বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। অটোচালকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জোর প্রয়োগ করতেই অটোচালকদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায়৷ রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা৷

অভিযুক্ত অটোচালক এবং ট্রাফিক সার্জেন্ট-সহ আহত হন ৩ জন৷ তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর সাড়ে ১২টা থেকে পিলখানা মোড় অবরোধ করেন প্রায় শতাধিক অটোচালক। প্রতিবাদ স্থানীয় কিছু যুবকও যোগ দেন। এক ঘন্টারও বেশি সময় ধরে ট্যাংরা-পিলখানা ক্রসিং অবরোধ করা হয়। অটেচালকদের দাবি, এক অটোচালক শিয়ালদহ-ধাপা রুটে অটো চালাচ্ছিলেন। তাকে লাঠি দিয়ে মারা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই কারণেই এই অবরোধ। এই বিক্ষোভের জেরে তীব্র যানজট তৈরি হয়। দীর্ঘক্ষণ নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, লাঠিচার্জ করে বিক্ষোভ ছত্রভঙ্গ করে পুলিশ।

পুলিশ জানিয়েছে আহত অটোচালকের নাম শেখ ইজরায়েল। পুলিশের দাবী প্রথমে ট্রাফিক সার্জেন্টকে আক্রমন করা হয়।

অবশেষে দুপুর ২টো নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ ঘটনাস্থলে যান পরিবহণমন্ত্রী মদন মিত্র৷ আহতদের দেখতেও হাসপাতালে যান পরিবহণমন্ত্রী৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+