করোনা আবহে ছ’মাস পর মেট্রো চালু হওয়ায় ফের আশায় বুক বাঁধছেন অটো চালকরা
করোনা আবহে ছ’মাস পর মেট্রো চালু হওয়ায় ফের আশায় বুক বাঁধছেন অটো চালকরা
করোনা আবহে কলকাতা শহরের অটো রুটগুলি এতদিন বন্ধ অবস্থায় পড়েছিল। আনলক পর্যায়ে শহরের বেশ কিছু অটো রুট শুরু হলেও লাভের মুখ দেখতে পারছেন না অটো চালকরা। তার ওপর ভাড়া বেড়েছে দ্বিগুণ, সেভাবে রাস্তায় যাত্রীসংখ্যাও কম। তাই কার্যত ধুঁকতে ধুঁকতে চলছে অটো।

শহরের ৫০টি রুটের অটো চালকরা মেট্রোর ওপর নির্ভরশীল। কিন্তু করোনা আতঙ্কে সেই মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েন অটো চালকরা। গত ছ’মাস ধরে বন্ধ মেট্রো। তাই অগত্যা যাত্রীদের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অটো চালকদের। যার ফলে ট্রিপও কমে যাচ্ছে।
শহরের ১৬৫টি রুটে ৩৫ হাজারের বেশি অটো চলে, অথচ হাজার হাজার অটো চালক এখন কার্যত বেকার। তাঁদের প্রতিদিন গড়ে আয় ৩০০ থেকে ৪০০ টাকা, মাসিক বেতন না পেলেও অটো চালকদের জীবন এতদিন বেশ স্বাচ্ছন্দ্যেই কাটছিল। কিন্তু বাধ সাধল করোনা ভাইরাস। তবে আনলক ৪–এ মেট্রো চালুর খবরে আশায় বুক বাঁধছেন তাঁরা। মেট্রো শুরু হলে একটু হলেও যাত্রী হবে অটোতে। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই রয়েছেন অটো চালকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications