এ কেমন পুলিশ! অটো দৌরাত্ম্যের কথা বলে গ্রেফতার খোদ আক্রান্ত তরুণীর সঙ্গী

শহরে অটো দৌরাত্ম্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। অটো চালকদের হাতে পথচারী থেকে শুরু করে অটো আরোহীদের মার খাওয়ার খবর খুব একটা নতুন নয়। কিন্তু, এবার যা ঘটল!

অটো চালকের হাতে ফের নিগ্রহের ঘটনা্ ঘটল কলকাতায়। এবার এই ঘটনা ঘটল কলকাতার উপকন্ঠে রাজারহাটের চিনার পার্কে। শুক্রবার সন্ধ্যায় সিটি সেন্টার ২ থেকে স্কুটি চালিয়ে ভিআইপি রোডের উপরে থাকা হলদিরাম ফুড সেন্টারের দিকে যাচ্ছিলেন এক তরুণী। তাঁর সঙ্গেই স্কুটিতে ছিলেন তাঁর বন্ধু। আচমকাই একটি অটো তাঁদেরকে পিছন থেকে ধাক্কা মারে। এরপর ওই অটো চালক স্কুটির রাস্তা আটকে তরুণীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ।

বিষয়টি তখনকার মতো থেমে গেলেও, কিছুদূর যাওয়ার পর ফের অটো চালক তরুণীর স্কুটির রাস্তা ফের আটকে দাঁড়ায় বলে অভিযোগ। তাঁকে নানা অশ্লীল অঙ্গ-ভঙ্গি করেও অটো-চালক তেড়ে আসে বলে অভিযোগ তরুণীর। এমনকী, তরুণীর গলার কাছে হাত রেখেও ওই অটো চালক প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তরুণী এর প্রতিবাদ করলে তাঁকে রাস্তায় ফেলে অটো চালক হাত-মুঁচড়ে দেয় বলেও অভিযোগ।

এ কেমন পুলিশ! অটো দৌরাত্ম্যের কথা বলে গ্রেফতার খোদ আক্রান্ত তরুণীর সঙ্গী

এমনকী অভিযুক্ত অটো-চালক চড়-থাপ্পড় ও কিল-ঘুষিও মারে বলে অভিযোগ করেছেন ওই তরুণী। তাঁকে বাঁচাতে এসে অটো-চালকের হাতে একইভাবে মার খান তরুণীর সঙ্গী। এইসময় পথ চলতি মানুষ ওই তরুণীকে বাঁচাতে এগিয়ে এলে রণে ভঙ্গ দেয় অটো-চালক।

কিছুক্ষণ পরেই অটো-ইউনিয়নের কিছু লোকজন নিয়ে এসে অভিযুক্ত অটো-চালক ফের তরুণী ও তাঁর সঙ্গীর উপরে চড়াও হয় বলে অভিযোগ। তরুণী এই সময় ১০০-তে ডায়াল করে পুলিশের সাহায্য চান। কিন্তু, তরুণীর অভিযোগ, টহলদারি পুলিশ কর্মী সাহায্য করার বদলে বিষয়টি মিটমাট করে নিতে পরামর্শ দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+