Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভরদুপুরে দাঁ নিয়ে এলোপাথাড়ি কোপ ব্যক্তির! আহত একাধিক, আশঙ্কাজনক দুই

প্রকাশ্যে একেবারে দা বার করে এলোপাথাড়ি কোপ! ঘটনায় আহত অন্তত সাত জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে

প্রকাশ্যে একেবারে দা বার করে এলোপাথাড়ি কোপ! ঘটনায় আহত অন্তত সাত জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সরশুনার রাখাল মুখার্জী রোডে।

ভরদুপুরে দাঁ নিয়ে এলোপাথাড়ি কোপ ব্যক্তির!

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

শুধু তাই নয়, আতঙ্কিত এলাকার মানুষও। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে সরশুনা থানার বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যে ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কেন এমন ঘটনা ঘটালেন ওই ব্যাক্তি তা জানতে জেরা করা হচ্ছে।

জানা যাচ্ছে, স্থানীয় একটি জমি নিয়ে ঘটনার সূত্রপাত। আর তা নিয়ে মাঝে মধ্যেই নানা রকম ভাবে অশান্তি লেগে থাকত। এমনকি পরিস্থিতি সামলাতে নানা ভাবে মাস পিটিশন করা হয়েছিল বলেও দাবি এলাকার মানুষের। তবে আজ শনিবার আয়ত্তের বাইরে চলে যায় বলে দাবি স্থানীয় মানুষজনের। অভিযুক্ত ব্যক্তি হঠাত করেই তাঁর দোকান থেকে একটি দাঁ বের করে আনেন।

শুধু তাই নয়, কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাত করেই সেটি এলোপাথাড়ি চালাতে থাকে ওই ব্যক্তি। অভিযুক্তের দোকানের সামনে ঘটনার সময় বেশ কয়েকজন মহিলা এবং লোক দাঁড়িয়ে ছিল। হঠাত করেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

দাঁ'য়ের কোপে গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন মহিলা। ঘটনায় বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। প্রথমে বিদ্যাসাগর হাসপাতাল এবং পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় আহতদের। তবে শনিবার ভর দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি অভিযুক্তের বাড়িতেও এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তের পরিবারকেও জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

তবে এই বিষয়ে পুলিশের তরফে কিছু বলা হয়নি। তবে স্থানীয় মানুষজন বলেন, মাঝে মধ্যেই জমিতে পাতা পড়া কিংবা ছোটখাটো সমস্যা নিয়ে অশান্তি লেগেই থাকত। অভিযুক্তকে আগেও সাবধান করা হয়েছে। কিন্তু তা কর্ণপাত করেননি বলেই অভিযোগ এলাকার মানুষের। এমনকি এদিন আলোচনা করে সমস্যা মেটানো যেতে পারত বলে দাবি। কিন্ত্য হঠাত করেই দোকান থেকে একটি দাঁ বার করে এলোপাথাড়ি চালাতে ওই ব্যক্তি শুরু করে বলে অভিযোগ স্থানীয় মানুষের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+