মান্নানের উপর হামলা ঘটনায় কেন তদন্ত হল না? বিধানসভায় কৈফিয়ৎ দাবি কংগ্রেসের
বিরোধী দলনেতা আবদুল মান্নানের উপর হামলার প্রতিবাদ চলছেই। শুক্রবারও বিরোধী বিধায়কদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিধানসভা। এদিনও ওয়েলে নেমে বিরোধী কংগ্রেস ও বাম বিধায়কদের বিক্ষোভে সামিল হলেন।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : বিরোধী দলনেতা আবদুল মান্নানের উপর হামলার প্রতিবাদ চলছেই। শুক্রবারও বিরোধী বিধায়কদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিধানসভা। এদিনও ওয়েলে নেমে বিরোধী কংগ্রেস ও বাম বিধায়কদের বিক্ষোভে সামিল হলেন। অধ্যক্ষের সামনে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে দাবি তুললেন, কেন বিরোধী দলনেতাকে হেনস্থার ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হল না?[কংগ্রেসের বিধানসভা অভিযানে মিছিল আটকালো পুলিশ, ধুন্ধুমারকাণ্ডে অবরুদ্ধ কলকাতা]
বাজেট নিয়ে প্রশ্নোত্তর পর্বের মাঝেই উত্তাপ ছড়াল বিধানসভায়। ওয়েলে নেমে বিক্ষোভ তো ছিলই, বিরোধীরা একযোগে শাসকের বিরুদ্ধে ফের সরব হয়ে উঠল। বিরোধী কণ্ঠ আবারও এক হল। উল্লেখ্য, সিপিএম তথা বামফ্র্ন্ট ও কংগ্রেসের ঘোষিত নীতি বিধানসভার ভিতরে তাঁরা এক যোগে প্রতিবাদ করবে। বিধানসভার বাইরে কংগ্রেস ও বামেরা পৃথক কর্মসূচি গ্রহণ করবে।[মান্নান হেনস্থার প্রতিবাদে উত্তাল বিধানসভা, বিক্ষোভ বাম-কংগ্রেসের]

সেই মতোই গত দু'দিন বাম ও কংগ্রেস পৃথক আন্দোলনে সামিল হলেও, বিধানসভার ভিতের আবারও তারা এক হল। বিরোধী দলনেতাকে হেনস্থার করার পর থেকেই কংগ্রেস বিধায়করা বিধানসভা বয়কটের ডাক দিয়েছিলেন। এদিন তারা বিধানসভা অধিবেশনে অংশ নেন। গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশনের ডাক দিয়েছিল কংগ্রেস। পুলিশ তাঁদের অভিযান ধর্মতলাতেই ব্যারিকেট করে রুখে দেয়। এক প্রতিনিধি দল বিধানসভাতে এলেও তাদের ঢুকতে দেওয়া হয়নি।
এভাবেই শাসকদল বিধানসভায় স্বৈরাচারী শাসন চালাচ্ছে বলে অভিযোগ করা হয়। বিরোধী কণ্ঠরোধ করা হচ্ছে। বিরোধী বিধায়কদের বলতে দেওয়া হচ্ছে না বলেও বারবার অভিযোগ করে আসছে বিরোধী কংগ্রেস ও বাম বিধায়করা। এখন বিধানসভার বিরোধী দলনেতার সঙ্গে দুর্ব্যবহার কেন করা হল, তার বিচারের দাবিও তোলেন বিধায়করা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications