এই ১৪ ডিসেম্বর ছিল দশকের শীতলতম দিন, তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি

হাওয়া অফিস আগেই জানিয়েছেন, এবছরের শীত অন্য আমেজ নিয়ে আসবে। কথাটা যেন মিলেও যাচ্ছে। দিনে দিনে ঠাণ্ডার পরিমাণ ক্রমশই বেড়ে চলেছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়।

কলকাতা, ১৫ ডিসেম্বর : হাওয়া অফিস আগেই জানিয়েছেন, এবছরের শীত অন্য আমেজ নিয়ে আসবে। কথাটা যেন মিলেও যাচ্ছে। দিনে দিনে ঠাণ্ডার পরিমাণ ক্রমশই বেড়ে চলেছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়।

গতকাল অর্থাৎ ১৪ ডিসেম্বর শহরের তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। ডিসেম্বরের ১৪ দিনে এদিনের তাপমাত্রাই ছিল সবচেয়ে কম। আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আগামী ৪৮ ঘন্টার ঠান্ডার প্রভাব একই থাকবে বা আরও বাড়বে।

এই ১৪ ডিসেম্বর ছিল দশকের শীতলতম দিন, তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি

সকাল হচ্ছে উত্তুরে হাওয়ার খোঁচা নিয়েই। তবে তা খুব একটা নতুন না। প্রতিবছরে শীতের মরশুমে উত্তুরে হাওয়ার দাপট থাকেই ভোরের দিকে। তবে, এবছর বাড়তি পাওনা দিন গড়ালেও গায়ে যেন ফুঁটছে উত্তুরে হাওয়ার ঠান্ডা।

উল্লেখ্য গত ১০ বছরে ১৪ ডিসেম্বর এত ঠাণ্ডা আগে পড়েনি। ২০১৩ সাল বাদে এর আগে এই নির্দিষ্ট তারিখে তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামেনি। ২০১৩ সালের এই দিনে তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি। এই সপ্তাহে এই নিয়ে মোট ৫ বার তামপাত্রা ১৫-র নিচে নামল। তবে ৪৮ ঘন্টা পর থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কলকাতার পাশাপাশি পারদ নেমেছে বিভিন্ন জেলায়। আসানসোলের তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমেছে। নদিয়ার তাপমাত্রা ১১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া, দার্জিলিংয়ের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+