বাড়িতে ভয়াবহ আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর

বাড়িতে ভয়াবহ আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর

মর্মান্তিক মৃত্যু হল জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর। কলকাতার পরিচিত জ্যোতিষী রহস্যজনক আগুনে কেষ্টপুরের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বাড়ির দোতলায় তাঁকে আংশিক দগ্ধ অবস্থায় পাওয়া যায়। এরপর বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

বাড়িতে ভয়াবহ আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর

রবিবার সকালে কেষ্টপুরে তাঁর তিনতলা বাড়িতে আগুন লেগে যায়। সেইসময় দোতলায় আটকে পড়েন জয়ন্ত। স্থানীয়রা এই আগুন দেখতে পেয়ে দমকল ও পুলিশে খবর দেওয়া হয়। দোতলার বারান্দায় দাউদাউ করে আগুন জ্বলছিল। বাড়ির দরজা বন্ধ থাকায় স্থানীয়রা কেউ কিছু করতে পারেননি।

এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেষ দোতলার মেঝেতে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন জয়ন্ত শাস্ত্রী। তাঁর হাতে ও পায়ে আগুনে পোড়ার চিহ্ন ছিল। তাঁর গাড়ির চালক শুভঙ্কর রায় থাকতেন স্বল্প দূরে। তিনি পড়শিদের মুখে সব শুনে ঘটনাস্থলে আসেন।

চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিদগ্ধ হয়ে নয়, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে জ্যোতিষীর। দমকলকর্মী ও পুলিশের ধারণা সিগারেটের আগুন থেকে এই ভয়ানক অগ্নিকাণ্ড হতে পারে। সোফায় আগুন লেগেই ঘর ধোঁয়ায় ভরে যায়। সেই ধোঁয়াতেই শ্বাসরুদ্ধ হন জয়ন্তবাবু। জয়ন্তবাবু ঘুমোচ্ছিলেন, ধোঁয়া ঢেকে যাওয়ার পর তাঁর ঘুম ভাঙে বলেই অনুমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+