রাজ্যে আসছে বাজপেয়ীর অস্থি কলস! বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগরে
বাজপেয়ীর অস্থি-কলস আনা হচ্ছে রাজ্যে। মঙ্গলবার তা গঙ্গাসাগরে বিসর্জন দেওয়া হবে। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই কাজ হচ্ছে।
বাজপেয়ীর অস্থি-কলস আনা হচ্ছে রাজ্যে। মঙ্গলবার তা গঙ্গাসাগরে বিসর্জন দেওয়া হবে। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই কাজ হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর অস্থিকলস আনতে দিল্লি গিয়েছেন বিজেপি নেতা সায়ন্ত্বন বসু।

অস্থিকলস বিসর্জনের সূচি
- রবিবার সন্ধেতেই তা পৌঁছে যাবে কলকাতায়
- সোমবার সকাল আটটায় অস্থিকলস নিয়ে ডায়মন্ডহারবার হয়ে গঙ্গাসাগরের উদ্দেশে যাত্রা শুরু
- মঙ্গলবার সকাল নটায় অস্থিকলস বিসর্জন দেওয়া হবে গঙ্গাসাগরে
বাজপেয়ীর অস্থিকলস বিসর্জনের দায়িত্বে থাকা বিজেপি নেতা সায়ন্ত্বন বসু জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ও তাঁর একজন সহকর্মী তা আনতে দিল্লি গিয়েছেন। মঙ্গলবার তা গঙ্গাসাগরে বিসর্জন দেওয়া হবে। তিনি বলেছেন, দেশের বিভিন্ন জায়গার মতো গঙ্গাসাগরেও অস্থি বিসর্জনের পরম্পরা রয়েছে। এক্ষেত্রে সেই পরম্পরা অনুসরণ করা হবে।
বিজেপি সূত্রে খবর, প্রথমে অস্থি বিসর্জন করা হবে হরিদ্বারে। তারপর তা দেশের বিভিন্ন জায়গায় বিসর্জন দেওয়া হবে। গঙ্গাসাগর ছাড়াও বাজপেয়ীর অস্থি বিসর্জন করা হবে এলাহাবাদ, কানপুর, আগ্রাতেও।












Click it and Unblock the Notifications