লক্ষ্য ২০১৯-এর নির্বাচন! বাজপেয়ীর অস্থিযাত্রা শুরু রাজ্যে

বৃহস্পতিবার সকালে রাজ্য বিজেপির সদর দফতর থেকে বাজপেয়ীর অস্থি নিয়ে যাত্রা শুরু হয়। প্রথম দলটি রওনা হয় গঙ্গাসাগরের উদ্দেশ্যে।

বৃহস্পতিবার সকালে রাজ্য বিজেপির সদর দফতর থেকে বাজপেয়ীর অস্থি নিয়ে যাত্রা শুরু হয়। প্রথম দলটি রওনা হয় গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এদিকে, ২৯ অগাস্ট কলকাতায় বাজপেয়ীর স্মরণ সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

লক্ষ্য ২০১৯-এর নির্বাচন! বাজপেয়ীর অস্থিযাত্রা শুরু রাজ্যে

বাজপেয়ীর অস্থি নিয়ে রাজ্যে যাত্রা শুরু করল রাজ্য বিজেপি নেতৃত্ব। ডায়মন্ডহারবার রোড ধরে চিতাভস্ম বৃহস্পতিবারই পৌঁছে যাবে কাকদ্বীপে। তারপর জলপথে সাগরে। কিন্তু সাগরে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। ফলে শুক্রবার সকালে তা বিসর্জন দেওয়া হবে।

অন্যদিকে, শিলিগুড়ি, ফরাক্কা, ত্রিবেণী এবং নবদ্বীপেও চিতাভস্ম বিসর্জন দেওয়া হবে। চারটি দিন হল যথাক্রমে ২৭, ২৮, ৩০ ও ৩১ অগাস্ট। চিতাভস্ম নিয়ে যাওয়ার কথা রয়েছে নির্দিষ্ট এলাকাগুলির আশপাশের ব্লকেওো। যাতে সাধারণ মানুষ বাজপেয়ীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারেন।

বুধবার দেশ জুড়ে শুরু হয় অটলবিহারী বাজপেয়ীর অস্থিকলস যাত্রা। বিজেপি-র জন্ম লগ্ন থেকে শুরু করে প্রধানমন্ত্রীত্ব পর্যন্ত বাজপেয়ীর অবদানকে স্মরণ করতেই এই যাত্রা বলে বিজেপির তরফে জানানো হয়েছে। যদিও সূত্রের খবর অনুযায়ী, ২০১৯-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারা দেশে এই অস্থি কলস যাত্রার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

বুধবার দিল্লিতে এই অস্থি কলস যাত্রা সূচনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। মঞ্চে ছিলেন বিজেপি নেত্রী তথা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, সভাপতি অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিতি ছিলেন বাজপেয়ীর পালিতা কন্যাও।

বিভিন্ন রাজ্য নেতৃত্বের হাতে অস্থি কলস তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+