WB Teacher Recruitment Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে 'মাস্টারস্ট্রোক' ইডির! বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত
West Bengal Teacher Recruitment Scam: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট! টেটের ওএমআর মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত। প্রায় এক কোটি টাকার সম্পত্তি এদিন ইডির তরফে বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। বাজেয়াপ্ত করার তালিকায় বিপুল নগদ যেমন আছে, তেমন 'ফিক্সড ডিপোজ়িট'ও আছে বলে জানা যাচ্ছে।
যা দুর্নীতি মামলার তদন্তে বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতির তদন্তে (West Bengal Teacher Recruitment Scam) একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। উঠে আসে টেটের ওএমআর মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির ভূমিকা।

কীভাবে কেলেঙ্কারির সঙ্গে এই সংস্থার আধিকারিকরা যুক্ত তাও সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রয়েছে।
জানা যায়, ২০১৪ সালে যে টেট পরীক্ষার ওএমআর শিট স্ক্যানিং, মুল্যায়ন সহ একাধিক দায়িত্বে ছিল এই এস বসু রায় অ্যান্ড কোম্পানি। কিন্তু সমস্ত সুকৌশলে নষ্ট করে ফেলা হয়েছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই সংস্থায় দীর্ঘ প্রায় ৩৬ ঘণ্টা ধরে তল্লাশি চালায় সিবিআই। দীর্ঘ তল্লাশিতে একাধিক হার্ড ডিস্ক এবং সার্ভার উদ্ধার করা হয়।
কিন্তু সেই হার্ড ডিস্ক এবং সার্ভার থেকে সমস্ত তথ্য ডিলিট করা হয়েছে। কিন্তু কেন তা ডিলিট করা হল তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশেই সেই সমস্ত তথ্য ডিলিট করা হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ডিলিট করে দেওয়া সেই ডেটা ফিরে পাওয়ার চেষ্টা করছেন। এজন্য বিভিন্ন সাইবার এক্সপার্ট এবং সংস্থার সাহায্য নিচ্ছে সিবিআই। মনে করা হচ্ছে, নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য রয়েছে উদ্ধার হওয়া হার্ড ডিস্ক এবং সার্ভারে। আর তা পেলে নয়া সূত্র হাতে চলে আসবে বলে দাবি। অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও এই সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বারবার। এস বসু রায় অ্যান্ড কোম্পানির একাধিক কর্মচারী এবং হিসাবরক্ষককে কয়েক দফায় জেরা করা হয়েছে।
এবং জেরা করা হয়েছে শীর্ষ আধিকারিকদের। বর্তমানে সংস্থার বেশ কয়েকজন আধিকারিক সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। সেখানে গিয়েও জেরা করা হয়েছে। এরপরেই এস বসু রায় অ্যান্ড কোম্পানির বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।












Click it and Unblock the Notifications