বাজেট পেশের দিনেও মান্নান হেনস্থার প্রতিবাদে উত্তাল বিধানসভা, বিক্ষোভ বাম-কংগ্রেসের

পুলিশের বাড়তি সতর্কতা সত্ত্বেও শুক্রবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল বিধানসভা। বাজেটের দিনেও সরগরম বিধানসভা।

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : পুলিশের বাড়তি সতর্কতা সত্ত্বেও শুক্রবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল বিধানসভা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিক্ষোভ-অবস্থানে যোগ দেওয়া থেকে শুরু করে বিধানসভার বাইকে মহিলা কংগ্রেসের মিছিল, বাজেটের দিনেও সরগরম বিধানসভা।[আজ প্রথম পূর্ণাঙ্গ বাজেট দ্বিতীয় তৃণমূল সরকারের, বাইরে বিকল্প বাজেট বিরোধীদের]

বিরোধী দলনেতা আবদুল মান্নানকে হেনস্থার প্রতিবাদে এদিন সকাল থেকেই বিধানসভা উত্তাল হয়ে ওঠে। ভিতরে জমায়েত করেন বিধায়করা, বাইরে তখন মহিলা কংগ্রেস মিছিল করছিল। পুলিশ বাধা দেয় মহিলা কংগ্রেসের মিছিলে। আটক করা হয় ২০ জন কংগ্রেস সদস্যাকে। প্রতিবাদে ফেটে পড়েন কংগ্রেস বিধায়করা।

বাজেট পেশের দিনেও মান্নান হেনস্থার প্রতিবাদে উত্তাল বিধানসভা, বিক্ষোভ বাম-কংগ্রেসের

এরপরই অধীর চৌধুরীর নেতৃত্বে বিধানসভা গেটের সামনে বিক্ষোভ অবস্থান করে। প্রচুর কংগ্রেস কর্মী-সমর্থক এই বিক্ষোভ অবস্থানে সামিল হন। অধীর চৌধুরীকে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। দীর্ঘ বাদানুবাদ হয় অধীর চৌধুরী ও পুলিশের। বিধানসভা গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন অধীরবাবু। উল্লেখ্য, এই সাউথ গেট দিয়েই প্রবেশ করেন মন্ত্রী-বিধায়করা। আর কিছুক্ষণ পরেই অমিত মিত্র বাজেট পেশ করতে আসবেন। অধীরবাবু এই জায়গায় বসেই পরবর্তী কর্মসূচি গ্রহণের পথে হাঁটতে চাইছেন।

এদিন অধীরবাবু বলেন, রাজ্যবাসীর বোঝা উচিত আমরা কোন রাজ্যে বাস করছি। পশ্চিমবঙ্গে শাসকদলের ফ্যাসিস্ট শাসন চলছে। তাই আমরা বিধানসভায় বাজেট অধিবেশনে যোগ দেব না। বিধানসভার বাইরে মক বাজেট করে আমরা প্রমাণ করে দেব কতখানি মিথ্যাচার করা হয় বাজেটে। আমরা মুখ্যমন্ত্রীর মুখে ধর্মের কথা শুনতে চাই না।

সিদ্ধান্ত হয়েছে, বাজেট অধিবেশনে তাঁরা অংশ নেবেন না। বাম বিধায়করাও কংগ্রেসের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত। সুজন চক্রবর্তী-সহ বাম বিধায়করা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভেও অংশ নেন।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আজ প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অর্থমন্ত্রী অমিত মিত্র। চূড়ান্ত বিশৃঙ্খলাময় রাজনৈতিক উত্তাপের মধ্যেই আজ, শুক্রবার দুপুর দু'টোয় পেশ হতে চলেছে রাজ্য বাজেট। চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে বিরোধীশূন্য বিধানসভায় শুক্রবার বাজেট পেশ করা হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে যখন বাজেট বক্তৃতা করবেন অর্থমন্ত্রী, তখন বিধানসভার বাইরে বিকল্প বাজেট পেশ করবেন বিরোধীরা।

বিরোধী দলনেতাকে সাসপেন্ডের প্রতিবাদে বাজেট অধিবেশন বয়কটের সিদ্ধান্তে অনড় কংগ্রেস ও বাম বিধায়করা স্থির করেছেন, তাঁরা বিকল্প বাজেট পেশ করবেন। এজন্য প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের পরামর্শ নেওয়া হয়েছে। সেইমতো কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা বাজেট পেশ করবেন বিধানসভা কক্ষের বাইরে আম্বেদকর মূর্তির পাদদেশে মক অধিবেশনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+