রাত পাহালেই ভোট, নিরাপত্তার চাদরে মুড়ল তিলোত্তমা কলকাতা

কলকাতা, ২০ এপ্রিল : প্রথম দুই দফায় নানা জেলায় ভোট পর্ব মেটার পরে অবশেষে শহর কলকাতায় ভোট পর্ব অনুষ্ঠিত হবে আগামিকাল বৃহস্পতিবার। কলকাতার চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা ও কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

তৃতীয় দফার ভোটগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য

শহরে প্রথমবার ভোট হওয়ায় কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও বেশ তৎপর রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা শহরটাকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

রাত পাহালেই ভোট, নিরাপত্তার চাদরে মুড়ল তিলোত্তমা কলকাতা

কলকাতার সাতটি বিধানসভা বাদে বৃহস্পতিবার মুর্শিদাবাদের ২২টি, নদিয়ার ১৭টি ও বর্ধমানের ১৬টি বিধানসভা আসনেও একইসঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর পরের দফাগুলিতে ফের শহরে ভোট হবে। তবে কলকাতায় এই প্রথম দফায় যাতে নিরাপত্তায় কোনও ফাঁকফোকর না থাকে সে ব্যাপারে বিশেষ সচেতন নির্বাচন কমিশন। প্রথম দুটি দফায় নানা জেলায় ভোট চলাকালীন বিভিন্ন অশান্তির খবর সামনে এসেছে। সেসব যাতে শহরের ভোটে না ঘটে সেব্যাপারে সচেতন কমিশন।

কলকাতা জেলার মোট ৭টি কেন্দ্রের ১৮৫৯টি বুথে বৃহস্পতিবার ভোটগ্রহণ হবে। গোটা ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় বাহিনীর ও কলকাতা পুলিশের আলাদা আলাদা দল তৈরি হয়েছে। ভোটের সময়ে বেচাল দেখলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

এদিন সকাল থেকেই কলকাতায় ঢোকার রাস্তায় ও শহরের ভিতরের নানা রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চলেছে। সারা রাত পুলিশ টহলদারির পরে বৃহস্পতিবার সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়াবেন শহরবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+