অশোক সিংয়ের দেহ পরিবারকে দিতে হবে, নির্দেশ হাইকোর্টের

অশোক সিংয়ের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে হবে। এমনই নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা পুলিশ মৃতদেহ পরিবারকে দাহ করার জন্য দিচ্ছে না। এই অভিযোগে ফের আদালতের দ্বারস্থ হন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

আইনজীবী প্রিয়াঙ্কা আদালতে এদিন জানান, অশোক সিংয়ের কোনও রাজনৈতিক পরিচয় নেই। তাই আবেদন করা হচ্ছে, দেহ পরিবারের হাতে যেন তুলে দেওয়া হয়। এদিকে সরকারপক্ষের আইনজীবী জানান, সরকারের সহমর্মিতা রয়েছে ওই পরিবারের সঙ্গে। কিন্তু দেহ নিয়ে কোনওভাবেই যেন পথ অবরোধ করা না হয়।

অশোক সিংয়ের দেহ পরিবারকে দিতে হবে, নির্দেশ হাইকোর্টের

পুলিশি নিরাপাত্তা দিয়ে যাতে দেহ সৎকার করা হয়। এই মর্মে আবেদন করা হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অশোক সিংয়ের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে। দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার পর পরিবারের পক্ষ থেকে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেটি নিশ্চিত করবে পুলিশ।

শনিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, এসএসকেএম হাসপাতাল থেকে পুলিশ মরদেহ পরিবারের হাতে তুলে দেবে। মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তা দেবে পুলিশ। সরকারি গাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হবে। একই ভাবে বাড়ি থেকে শশ্মানে নিয়ে যাওয়া হবে শেষকৃত্যের জন্য।

শুক্রবারই আদালত জানিয়েছিল, দ্বিতীয়বার ময়নাতদন্ত করার দরকার নেই মৃতদেহের। এরপর দেহ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা। কিন্তু পরিবার সেই দেহ পায়নি। পুলিশ ও হাসপাতাল মৃতদেহ শুক্রবার দিতে চায়নি। এই অভিযোগ ওঠে। আজ শনিবার ফের আদালতের দ্বারস্থ হন আইনজীবী।

আমহার্স্ট স্ট্রিট থানায় মৃত অশোককুমার সিংহের দেহ দিচ্ছে না পুলিশ। আদালতের নির্দেশে মরদেহ এখন এসএসকেএম হাসপাতালে রয়েছে। দেহ দেওয়া হোক। আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

শনিবার প্রিয়ঙ্কার বক্তব্য, যে হেতু দ্বিতীয় ময়নাতদন্তের প্রয়োজনীয়তা নেই। তাই পরিবার দেজ নিতে চাইছে। কিন্তু পুলিশ দিতে রাজি নয়। তারা বলছে কোর্টের নির্দেশ ছাড়া মরদেহ দেওয়া যাবে না। প্রধান বিচারপতি জানান, সরকারি আইনজীবীকে বিষয়টি জানানো হোক। শনিবারই এই বিষয়ে শুনানি হবে।

দ্রুত শুনানি শেষে হাইকোর্ট মৃতদেহ পরিবারের কাছে তুলে দিতে নির্দেশ দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+