সুরক্ষার দাবি নিয়ে রাস্তায় আশা কর্মীরা, জমা করলেন ডেপুটেশন
সুরক্ষার দাবি নিয়ে রাস্তায় আশা কর্মীরা, জমা করলেন ডেপুটেশন
কর্মক্ষেত্রে সুরক্ষা দিক সরকার। করোনা আবহের মধ্যেই মঙ্গলবার এই দাবি নিয়ে শহরের রাজপথে নামলেন আশা কর্মীরা।
এদিন হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক আশা কর্মী মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। এবং সংঘবদ্ধভাবে ডেপুটেশন জমা দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে।

আশা কর্মীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে গত ছয় মাস কাজ করলেও তারা কোন সুরক্ষা সরঞ্জাম পাচ্ছেন না। মাস্ক, স্যানিটাইজার, পি পি ই, ফেস শিল্ড, গ্লাভস এবং সাবান কিছুই সাব সেন্টার অফিস থেকে তাদের দেওয়া হয় না। অনেক আশা কর্মী করোনায় আক্রান্ত হলেও সরকার থেকে কোনও আর্থিক সহযোগিতা পাচ্ছেন না। পাশাপাশি আরও অভিযোগ, করোনার জন্য ১০০০ টাকা অতিরিক্ত ভাতা তাদের দেওয়া হচ্ছে না।
তাঁদের দাবি, চাকরিতে নিরাপত্তা, ২১ হাজার টাকা বেতন এবং পিএফ, গ্র্যাচুয়িটি সহ সুযোগ সুবিধা দিতে হবে। তাদের আবেদনের প্রেক্ষিতে এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক আশা কর্মীদের দাবি পত্র বিবেচনার জন্য স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications