নির্দল সদস্যের যোগদান! বিরোধী শূন্য হল এই জেলার জেলাপরিষদও
একাদশতম জেলা হিসেবে কোচবিহার জেলা পরিষদও বিরোধী শূন্য হতে যাচ্ছে। সেখানে একমাত্র জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।
একাদশতম জেলা হিসেবে কোচবিহার জেলা পরিষদও বিরোধী শূন্য হতে যাচ্ছে। সেখানে একমাত্র জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

কোচবিহার জেলাপরিষদের ৩৩ টি আসনের মধ্যে নির্বাচন হয়েছিল ৩২ টি আসনে। এর মধ্যে ৩১ টি আসনে জয়ী হয় তৃণমূল। অপর আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থী কৃষ্ণকান্ত বর্মন।
জানা গিয়েছে ২০১৩-র পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের জয়ী হয়েছিলেন তিনি। এবারে জয়ী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কথা বলা হলেও, মনোনয়ন পাননি কৃষ্ণকান্ত বর্মন। তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েন।
এদিন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে দেখা করেন কৃষ্ণকান্ত বর্মন। সংবাদ মাধ্যমকে জানান, দিনহাটার ২৩ নম্বর আসন থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়ী হয়েছেন তিনি। আর প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ জানিয়েছেন, দলেরই সৈনিক তিনি। একইদলের হওয়ায় উন্নয়নমূলক কাজের জন্য তাঁর সঙ্গে কৃষ্ণকান্ত বর্মনের আগে থেকেই পরিচয় ছিল।
তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দলের লোক হওয়ায় কৃষ্ণকান্ত বর্মনের আবেদন গ্রহণ করা হয়েছে। কেন তিনি মনোনয়ন পাননি তা খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications