কলকাতাবাসীর স্বস্তি! জাওয়াদের বৃষ্টির প্রভাবে ৯০% বায়ু দূষণ কমল

শহরে বাতাসের গুণমানের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ উন্নতি

ঘূর্ণিঝড় জাওয়াদ কেটে গেছে। আর মেঘ কাটতেই তাপমাত্রা ক্রমশ নামতে শুরু করেছে। শহরের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি কমেছে। শীতের আমাজে বেজায় খুশী শহরবাসী। তবে, আবহাওয়াবিদ মতে, ১১ ডিসেম্বর থেকে জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে পারে। সেই সময় তাপমাত্রা কমলেও উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জায়গার থেকে কলকাতায় দূষণ অনেক বেশী। তবে, জাওয়াদের ফলে একটানা বৃষ্টির জেরে কলকাতায় দূষণ অনেটাই কমেছে। এর ফলে শহরে বাতাসের গুণমানের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ উন্নতি হয়েছে ৷


কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট কি বলছে

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট কি বলছে

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এয়ার কোয়ালিটি ইনডেক্স ভিক্টোরিয়া মেমোরিয়ালে ২০, বালিগঞ্জে ৪৩, রবীন্দ্র সরোবরে ৩৩, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ৫১ ছিল ৷ কলকাতায় দূষণ অনেক বেশী।

পরিবেশবিদ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে কি বললেন

পরিবেশবিদ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে কি বললেন

কলকাতার দূষণ AQI-তে সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৮০ শতাংশ উন্নতির খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় জাওয়াদের পরেই শহরের দূষণ অনেকটাই কমেছে। গত ৪০ বছরের মধ্যে ডিসেম্বর মাসে এটি শহরের জন্য রেকর্ড, বিষয়টি জানান পরিবেশবিদ এস এম ঘোষ।

 আগামী কয়েক সপ্তাহে আকাশ কেমন থাকবে

আগামী কয়েক সপ্তাহে আকাশ কেমন থাকবে

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ক্রমশই নামছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। কিছু জেলায় আবহাওয়া সকাল থেকে কিছুটা কমবে বলে জানিয়েছিল হাওয়া অফিস। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে। তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কুয়াশার কারণে সাময়িক ভাবে তাপমাত্রার পারদ নামলেও শীতে পারদ পতন সেভাবে দেখা যাবে না আগামী কয়েক সপ্তাহ। এমনই জানিয়েছে হাওয়া অফিস।

 রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানাণ,

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানাণ,

একিউআই-এর উন্নতি খুবই আশাপ্রদ এবং বায়ু দূষণ নিঃসন্দেহে অনেকটা কম ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হওয়ায় দূষণ হ্রাসে বড় ভূমিকা নিচ্ছে ৷ এটা অনেকটাই ভালো খবর। ২০২০ সালের ৬ ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালের একিউআই (AQI) ছিল ২৫৪ ৷ আর ২০১৯ সালে তা ছিল ১৭৫।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+