পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বাড়ছে এই দুই মন্ত্রীর নিরাপত্তা
নিরাপত্তা বাড়ছে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমের। নবান্ন সূত্রের খবর, ওয়াই ক্যাটেগরি থেকে জেড ক্যাটেগরিতে উন্নিত করা হয়েছে দুই মন্ত্রীর নিরাপত্তা।
নিরাপত্তা বাড়ছে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমের। নবান্ন সূত্রের খবর, ওয়াই ক্যাটেগরি থেকে জেড ক্যাটেগরিতে উন্নিত করা হয়েছে দুই মন্ত্রীর নিরাপত্তা। স্বরাষ্ট্র দফতরের সুপারিশেই এই বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত। তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই বাড়থে এই দুই মন্ত্রীর নিরাপত্তা।

পঞ্চায়েত নির্বাচন পর্ব চলছে। জেলায় জেলায় চলছে হিংসা। আর এরই মধ্যে জেলা সফরে যাচ্ছেন রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। অরূপ বিশ্বাস রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী এবং ফিরহাদ হাকিম রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী। তাদের বাড়তি নিরাপত্তার প্রয়োজন বলে মনে করছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
বুলেট প্রুফ গাড়ি ও পাইলট কার ছাড়াও আলাদা করে নিরাপত্তা আধিকারিক পাবেন এই দুই মন্ত্রী। জেড ক্যাটেগরিতে ৬ জন করে নিরাপত্তারক্ষী তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়াও আরও ৮ জন করে নিরাপত্তারক্ষী তাদের বাসভবনের দায়িত্বে থাকবেন।












Click it and Unblock the Notifications