মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে মন্তব্যের জেরে গ্রেফতার? অবিলম্বে মুক্তির নির্দেশ হাইকোর্টের

ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ। এমনই কড়া মন্তব্য করলেন বিচারপতি অমৃতা সিনহা। গ্রেফতার হওয়া ব্যক্তিকে আজ বুধবার বিকেল পাঁচটার মধ্যে ছাড়তে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে বৈঠক করছিলেন। সেই সময় দুর্নীতি ও অন্যান্য ইস্যুতে ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার চলাকালীন কমেন্ট বক্সে মন্ত্রী অরূপ রায় সহ তৃণমূল নেতাদের দুর্নীতির ভিত্তিহীন অভিযোগ করেছিলেন এরশাদ সুলতান।

মন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। এই অভিযোগে হাওড়ার বাসিন্দা এরশাদ সুলতানকে পুলিশ গ্রেফতার করেছিল। ৩০ জুন তাকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির বাড়ির সদস্যরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়৷

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। অভিযুক্তকে আজ বিকাল পাঁচটার মধ্যে জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ৩০ জুন অর্থাৎ গ্রেফতারির দিনের শিবপুর থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ বিচারপতির।

ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ। মন্তব্য বিচারপতির। কোনও নাগরিক ক্ষোভ জানালে তাকে গ্রেফতার করা হবে? অরূপ রায় কি কোনও অভিযোগ দায়ের করেছেন ? প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার।

দুই ব্যক্তির নিজেদের মধ্যে গণ্ডগোলের ঘটনায় তৃতীয় ব্যক্তি অভিযোগ দায়ের করল। আর পুলিশ একজনকে গ্রেফতার করল? অযথা নাক গলিয়েছে পুলিশ। কড়া মন্তব্য বিচারপতির। ফের মুখ পুড়ল রাজ্যের পুলিশের। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। ২৪ জুন মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্প্রচারিত হয়। ২৮ জুন এফআইআর হয়। আর ৩০ জুন ওই যুবককে গ্রেফতার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+