High Court: কারণ ছাড়া গ্রেফতারি পরোয়ানা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ! পর্যবেক্ষণ হাইকোর্টের
Calcutta High Court: যথার্থ কারণ ছাড়া গ্রেফতারি পরোয়ানা জারি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। এমনটাই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় নিম্ন আদালতের বিচারকের ভূমিকার সমালোচনা করলেন হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষে। শুধু তাই নয়, ঝাড়গ্রাম ট্রায়াল কোর্টের নির্দেশ খারিজও করে দিল হাই কোর্ট।
যা অবশ্যই বড় পর্যবেক্ষণ বলেই মনে করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। মামলার শুনানিতে একের পর এক পর্যবেক্ষণ করেন বিচারপতি ঘোষ। বলেন, উপযুক্ত কারণ ছাড়া জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ।

এই সব ক্ষেত্রে গ্রেফতার বা কারাদণ্ডের অর্থ এক জন ব্যক্তিকে সব চেয়ে গুরুত্বপূর্ণ অধিকারে হাত দেওয়া। ওই বিচারক (পড়ুন - ঝাড়গ্রাম ট্রায়াল কোর্ট) নিজের বিচার বুদ্ধির প্রয়োগ করেননি বলেও এদিন মন্তব্য করে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে মামলার শুনানিতে (Calcutta High Court) এদিন আদালত আরও জানায়, কোনও ব্যক্তির বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে বা তাঁকে সমন পাঠানো হয়েছে। কিন্তু তিনি তাতে গুরুত্ব না দিলে ওই ব্যক্তিকে আদালতে টেনে আনার জন্য জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা অবশ্যই জারি করা যেতে পারে।
এক্ষেত্রে ঝাড়গ্রাম নিম্ন আদালতের সমালোচনা করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত ২০১৫ সালের ২৬ নভেম্বর ঝাড়গ্রাম থানায় একটি মামলা দায়ের হয়। তাৎপর্য ভাবে ওই এফআইআরে এক ব্যক্তির নাম ছিল না। ২০২১ সালে ওই মামলায় পুলিশের চার্জশিটেও তাঁর নাম নেই।
অথচ সম্প্রতি ওই মামলায় ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করে ট্রায়াল কোর্ট। যা নিয়ে শুরু হয় জোর চর্চা। এরপরেই এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। আজ বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) ওই নির্দেশ খারিজ করে জানায়, আইন মেনেই কাজ করতে হবে নিম্ন আদালতকে।












Click it and Unblock the Notifications