পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঠিক কী ধরনের সম্পর্ক ছিল মেয়ের, মুখ খুললেন তৃণমূল নেতার ঘনিষ্ঠ অর্পিতার মা
একমাসের বেশি সময় জেল বন্দি মেয়ে অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) । ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে মেয়ের গ্রেফতারের পরেই দু-জনের সম্পর্ক নিয়ে নানা কথা উঠে এসেছে সংবাদ মাধ্যমে। ঘনিষ্ঠ বান্
একমাসের বেশি সময় জেল বন্দি মেয়ে অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) । ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে মেয়ের গ্রেফতারের পরেই দু-জনের সম্পর্ক নিয়ে নানা কথা উঠে এসেছে সংবাদ মাধ্যমে। ঘনিষ্ঠ বান্ধবী নাকি অন্য কিছু, তা নিয়েও আলোচনা হয়েছে। এসএসসির (SSC) দুর্নীতির (Scam) তদন্তে গিয়ে ইডি (ED) দুজনের নামে একাধিক সম্পত্তির হদিশও পেয়েছে। এবার দুজনের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায় (Minati Mukherjee) ।

যৌথ নামে একাধিক সম্পত্তির হদিশ
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারের পরে ইডির ভাষায় পিঁয়াজের খোসা ছাড়ানো চলছে। আর সম্পত্তির হদিশ মিলছে। বোলপুরের বাগানবাড়ির নাম 'অপা'। এছাড়াও উত্তর ২৪ পরগনা কিংবা দক্ষিণ ২৪ পরগনা খোঁজে মিসেছে একাধিক বাগানবাড়ির। অর্পিতা মুখোপাধ্যায়ের সব এলআইসির নমিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। এছাড়াও প্রিমিয়ামের নোটিশ পাঠানোর মোবাইল নম্বরও পার্থ চট্টোপাধ্যায়ের। যার জেরেই প্রশ্ন ওঠে দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক কী ?

অর্পিতা প্রতিবেশীদের জানিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায় তাঁর মামা
অর্পিতা চট্টোপাধ্যায়ের পৈতৃক বাড়ি বেলঘরিয়ায়। সেখানকার প্রতিবেশীরা জানিয়েছেন, অর্পিতা বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় তাঁর মামা হন। অর্থাৎ অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায়ের সম্পর্কের ভাই হন পার্থ চট্টোপাধ্যায়। সেই পরিচয়েই পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের পাড়ার পুজোয় হাজির হয়েছিলেন।

পার্থ তাঁর ভাই নন, জানিয়েছেন মিনতি
বয়সের কারণে আগেই ঘরবন্দি ছিলেন। আর মেয়ের কীর্তি প্রকাশ্যে আসতেই আরও চাপে পড়ে দিয়েছেন মিনতি মুখোপাধ্যায়। এব্যাপারে প্রশ্ন করা হলে অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় তাঁর ভাই নন। তিনি পাল্টা প্রশ্ন করে বলেছেন, দেখে কি মনে হয় তিনি (পার্থ) তাঁর ভাই? তিনি বলেছেন, কে কাকে মামা বলছে, কাকু বলছে তার কোনও ঠিক নেই। মিনতি মুখোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন, পার্থ ও অর্পিতার মধ্যে সম্পর্ক আর যাই হোক মামা-ভাগ্নির নয়।

তদন্ত চালাচ্ছে ইডি
তৃণমূলে ২১ জুলাইয়ের সমাবেশের দিনও কিছু জানা যায়নি। তবে পরের দিন অর্থাৎ ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। গভীর রাতে তাঁকে গ্রেফতার করে ইডি। তল্লাশির সময়ই তাঁর কাছ থেকে পাওয়া সূত্র ধরে টালিগঞ্জের ডায়মন্ডসিটি সাউথে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দেয় ইডি। উদ্ধার হয় ২৭ কোটির বেশি। ছিল গয়না, জমির দলিল-সহ আরও অনেক কিছু। এরপর বেলঘরিয়ায় ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সেখান থেকেও কোটি কোটি টাকা উদ্ধার করে ইডি। এরপর যতই সময় গিয়েছে, দুজনের সঙ্গে সম্পর্কিত বহু জমির দলিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications