Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিজে বাঁচতে বন্ধুত্ব ছিন্ন! পার্থকে মাস্টারমাইন্ড বলে দাবি করে অর্পিতার জামিনের আবেদনে সওয়াল আইনজীবীর

গেম প্ল্যান করা থেকে সব কিছুর মাস্টার মাইন্ড প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে অর্পিত মুখোপাধ্যায়ের কোনও ভূমিকাই নেই। আদালতে শুনানিতে এমনটাই দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীর। তাঁর (অর্পিতা) ব্যক্তি স্বাধীনতাকে নষ্ট করার অভিযোগও করেছেন আইনজীবী।

এদিন অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানিতে আইনজীবী নিয়োগ দুর্নীতির চার্জশিটে উল্লেখ থাকা একাধিক ব্যক্তির নাম নিয়ে এবং তাদের ভূমিকাকে সামনে রেখে এবং তাদের বয়ান উল্লেখ করেন। ইডির বিশেষ আদালতে হাজিরা দেন অর্পিতা মুখোপাধ্যায়।

 পার্থকে মাস্টারমাইন্ড বলে দাবি করে অর্পিতার জামিনের আবেদনে সওয়াল আইনজীবীর

অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন জানিয়ে বলেন, আসল মাস্টারমাইন্ড কে সেটা দেখতে হবে। অর্পিতা পরিস্থিতির স্বীকার বলে দাবি করেন তিনি। অর্পিতার ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে সোনা ও নগদ পাওয়া গিয়েছে, তদন্তে অসহযোগিতা করার কথা বলে ব্যক্তি স্বাধীনতাকে নষ্ট করা হচ্ছে না বলেও অভিযোগ আইনজীবীর।

২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে, সবই মিথ্যা বলে দাবি করেন, তাঁর আইনজীবী। তিনি দাবি করেছেন, গ্রেফতারের আগে বয়ান রেকর্ড করা হয়নি। তিনি তদন্তেও সহযোগিতা করেছেন। এছাড়াও অনন্ত টেক্স ফ্যাব প্রাইভেট লিমিটেড, এটা একটা রেজিষ্টার অফিস, এর সঙ্গে ওনার সম্পর্ক কি?

অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী বলেন, এই কোম্পানির কর্মী মনোজ জৈনকে এখনও গ্রেফতার করা হয়নি। পার্থ চট্টোপাধ্যায়, মনোজ জৈন এবং কমল সিং ভুতোরিয়া বলেছিলেন দুজন ভুয়ো ডিরেক্টরকে আনতে। সেই অনুযায়ী গণেশ, মিন্ময় মালাকার নামে দুজন ভুয়ো ডিরেক্টরকে নিয়ে আসেন তাঁরা।

 পার্থকে মাস্টারমাইন্ড বলে দাবি করে অর্পিতার জামিনের আবেদনে সওয়াল আইনজীবীর

আইনজীবী আরও দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়, কন্যা সোহিনী চট্টোপাধ্যায় এবং জামাই অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের পুরো পরিবার ওই কোম্পানিকে নিয়ন্ত্রণ করত। এই কোম্পানির মধ্য দিয়ে সম্পূর্ণ সুযোগ সুবিধা পেতেন পার্থ ও তার পরিবার। অর্পিতা মুখোপাধ্যায় কোনও ভাবে এই কোম্পানিকে নিয়ন্ত্রণ করতেন না।

অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী বলেছেন, অনন্ত টেক্স ফ্যাব-এর ডিরেক্টর মৃন্ময় মালাকারকে এখনও জিজ্ঞাসাবাদ কিংবা গ্রেফতার করা হয়নি। আর তিনি শুধু এই কোম্পানির নয়, অনেকগুলো কোম্পানির ডিরেক্টর। পার্থ চট্টোপাধ্যায়-এর কথায় তিনি বিভিন্ন কাগজে সই করবেন। অর্পিতা এই কোম্পানির ডিরেক্টর নন বলে দাবি করেছেন আইনজীবী।

 পার্থকে মাস্টারমাইন্ড বলে দাবি করে অর্পিতার জামিনের আবেদনে সওয়াল আইনজীবীর

মনোজ জৈনের বয়ান উল্লেখ করে আইনজীবী বলেছেন, ২০১৩ সাল থেকে, অনন্ত টেক্স ফ্যাব-এর ১০০% মালিকানা রয়েছে শুধুমাত্র পার্থ চট্টপাধ্যায়ের পরিবারের নামে। যেখানে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে , জামাই এবং স্ত্রী। যেখানে অর্পিতার কোনো ভূমিকাই নেই।

আইনজীবীর দাবি কিছু সম্পত্তি তাঁর মক্কেল অর্পিতা মুখোপাধ্যায়ের নামে রয়েছে। এর মধ্যে মাত্র তিনটি নিজের সম্পত্তি। যেইগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্পিতা মুখোপাধ্যায়ের হাতেই ছিল। যার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+