উত্তপ্ত বেলেঘাটা! ফেরার তৃণমূল নেতার অফিসে মিলল ৭ এমএম পিস্তল, গুলির খোল
তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তাল বেলেঘাটা! রবিবারের পর আজ সোমবারও এলাকা পুরো থমথমে। আর এর মধ্যেই ফেরার তৃণমূল নেতা রাজু নস্করের অফিসে মিলল পিস্তল। একটি ৭ এমএম পিস্তল এবং গুলির খোল উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। যদিও স্থানীয় কাউন্সিলার বন্দুক উদ্ধারের ঘটনা অস্বীকার করেছে।
তাঁর পালটা দাবি, পুলিশের সিজার লিস্টে এমন কিছু বলা হয়নি। তবে এই ঘটনায় শাসক তৃণমূলকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। রবিবার তৃণমূল দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে বেলেঘাটা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে গুলি চলে বলেও অভিযোগ।

আর তাতে স্থানীয় এক যুবক গুলিবিদ্ধ হয়। ইতিমধ্যে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই যুবককে। আর এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাতে। বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা রাজু নস্করের অফিস ভাঙচুর করা হয়। ভেঙে দেওয়া হয় অফিসের জানলা, কাঁচ। এমনকি তৃণমূল নেতার গাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কার্যত তৃণমূলের দুপক্ষের সংঘাতে পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলে বলে অভিযোগ স্থানীয় মানুষজনের। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে যায়। ঘটনার পরেই ঘটনাস্থলে আসেন বিধায়ক পরেশ পাল। পুরো ঘটনায় পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিধায়কের।
তিবে ঘটনার পর থেকেই এলাকা ছাড়া রাজু নস্কর। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে রাজু রবিবার সাংবাদিকরা জানান, গত কয়েকদিন ধরেই এলাকাতে উত্তেজনা রয়েছে। বিজেপি থেকে তৃণমূলে আসা কর্মীরাই এই কাজের সঙ্গে যুক্ত বলে দাবি করেন অভিযুক্ত তৃণমূল নেতা।
যদিও অপর গোষ্ঠীর নেতা-কর্মীদের দাবি, রাজু গোষ্ঠীর লোকেরা গুলি চালায়। এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে বলেও দাবি তৃণমূলের অপর গোষ্ঠীর নেতা-কর্মীদের। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সবাইকে আদালতে তোলা হয়।

তদন্তের স্বার্থে ২২ জনকেই পুলিশ নিজেদের হেফাজত নিয়েছে আগামী ৬ তারিখ পর্যন্ত। পুলিশের দাবি, এই ঘটনায় আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এমনকি আরও অভিযুক্তকে গ্রেফতারের প্রয়োজন বলেও দাবি পুলিশ সূত্রে। তবে এই ঘটনার পর আজ সোমবারও এলাকাতে ব্যাপক উত্তেজনা রয়েছে। তবে আতঙ্কে এলাকা পুরো থমথমে। বন্ধ দোকানপাঠ। এলাকাতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনীও।
-
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ











Click it and Unblock the Notifications