কলকাতায় অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

কলকাতায় অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

খোদ কলকাতার বুকে অস্ত্র কারখানার হদিশকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে নাদিয়াল থানার ওয়াপসিগঞ্জ এলাকায় হানা দেয় কলকাতা পুলিশের বিশেষ বাহিনী। দেখা যায় একটি বাড়ির ফাঁকা অংশে টিনের শেড করে চলছে অস্ত্র কারখানা। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয়েছে প্রচুর ম্যাগাজিন ও অস্ত্র তৈরির সরঞ্জাম।

কলকাতায় অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

পুলিশ সূত্রের খবর, হানা দিয়ে একজনকে গ্রেফতার করা হয় রাতেই। ধৃতের নাম আবদুল কায়েম ওরফে মুন্না। তাকে মঙ্গলবার দুপুরে শিয়ালদা আদালতে তোলা হবে। জানা গিয়েছে, ধৃত মুন্না বিহারের মুঙ্গেরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে, ওই কারখানায় মুন্না ছাড়াও আরও পাঁচ-ছ'জন কাজ করত। তাদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। জেরা করা হচ্ছে বাড়ির মালিককেও। রাতের জেরায় বাড়ির মালিক পুলিশকে জানিয়েছেন, যন্ত্রপাতি তৈরির কারখানা বলেই মুন্না তাঁর থেকে ভাড়া নিয়েছিল।

এই অস্ত্র কোথায় পাঠানোর ছক করছিল মুন্না। তার টিমে আরও কারা আছে তাও খতিয়ে দেখতে চাইছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মুঙ্গের থেকে অস্ত্র বানানো শিখে এসেই এখানে কারখানা খুলেছিল মুন্না। তবে এক্ষেত্রে কোন কোন চক্রকে এরা অস্ত্র সাপলাই দিত কিনা এবং এদের সঙ্গে কোনও নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠনের যোগ আছে কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+