পুলিশকর্মীর বাড়িতে হানা ডাকাতদলের! লুঠ কয়েক লক্ষের সম্পত্তি, এলাকায় আতঙ্ক
পুলিশকর্মীর বাড়িতে ডাকাতি। ঘটনাটি ঘটেছে খড়দহের শান্তিনগরে। কমপক্ষে ৮৩ হাজার টাকা নগদ ও কয়েকলক্ষ টাকার গয়না লুঠ করা হয়েছে বলে অভিযোগ।
পুলিশকর্মীর বাড়িতে ডাকাতি। ঘটনাটি ঘটেছে খড়দহের শান্তিনগরে। কমপক্ষে ৮৩ হাজার টাকা নগদ ও কয়েকলক্ষ টাকার গয়না লুঠ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে অনুমান, পরিবারের পরিচিতদের মধ্যে কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত। পরিবারের কর্তা রয়েছেন তালতলা থানায় আর তাঁর ভাই রয়েছেন ঠাকুরপুকুর থানায়।

সকালে একবার রেইকি করে যায় দুষ্কৃতীদলের সদস্যরা। আর বিকেলে হানা দেয় দুষ্কৃতীরা। পুলিশকর্মীর স্ত্রী জানিয়েছেন, শনিবার বেলা বারোটা নাগাদ সাদা ও সবুজ পাঞ্জাবি পড়ে দুজন গিয়ে বিবেকদা বাড়ি আছেন কিনা খোঁজ করেন। সেই সময় তাঁর স্ত্রী জানান, বাড়ি নেই।
বিকেলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খোলেন পুলিশকর্মী দেবাশিস মুখোপাধ্যায়ের স্ত্রী। সেই সময় পিছন দিক থেকে কেউ গিয়ে দেবাশিস মুখোপাধ্যায়ের স্ত্রীর মুখ চেপে ধরেন। বটির বাট দিয়ে পিঠে আঘাত করে মেঝেতে ফেলে দেওয়া হয় আর ক্রমাগত আরমারির চাবি বের করার জন্য চাপ দেওয়া হয়। চাবি দিতে অস্বীকার করায় রিভলবার বের করে ভয় দেখানো হয়। সেই সময় চাবি দিয়ে দেন দেবাশিস মুখোপাধ্যায়ের স্ত্রী। সেই সময় ঘরে এক মহিলাও ঢুকেছিলেন। তারও মুখ ছিল কাপড় দিয়ে ঢাকা। তুলোর সঙ্গে গন্ধযুক্ত কিছু নাকের সামনে ধরায় তিনি সংজ্ঞা হারান। এরপর হানাদাররা কী নিয়ে কখন বেরিয়ে গিয়েছে তা বলতে পারেননি দেবাশিস মুখোপাধ্যায়ের স্ত্রী। ওই সময় বাড়িতে একাই ছিলেন তিনি।
পুলিশকর্মী দেবাশিস মুখোপাধ্যায়ের স্ত্রী জানিয়েছেন, আলমারির লকার থেকে গয়না খোয়া গিয়েছে। এছাড়াও হাতব্যাগ সাফ করে দিয়েছে হানাদাররা।
পরে দেবাশিস মুখোপাধ্যায়ের ছেলে বাড়ি গিয়ে মা-কে অচৈতন্য অবস্থায় দেখতে পান।
ওই পুলিশকর্মীর বাড়িতে ঢোকার একাধিক রাস্তা রয়েছে। সারা দিনে সেই রাস্তায় যুবকদের দাঁড়িয়ে থাকতে দেখেছেন প্রতিবেশীরা। তবে তা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়নি।
খবর পাওয়ার পর ঘটনার তদন্পুত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি থেকে প্রায় চারলক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে।
একই বাড়ির দুই ভাই পুলিশকর্মী। সেই বাড়িতেই ডাকাতদলের হানায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।












Click it and Unblock the Notifications