সিআইডি নোটিশ এড়াতে হাইকোর্টে অর্জুন সিং, চাইলেন রক্ষাকবচ

ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন সিং। রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য অর্জুন সিংকে ডাকাও হয়েছে। সেই বিষয় নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ।

বিজেপি নেতা অর্জুন সিংকে নোটিশ পাঠিয়েছে সিআইডি৷ সিআইডির সেই নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন অর্জুন সিং। আগামী সোমবার শুনানি এই মামলার।

Arjun singh and High court

অর্জুন সিংয়ের দাবি, বিনা কারণে তাঁকে মিথ্যে মামলায় বিব্রত করার জন্য নোটিশ ইস্যু করেছে সিআইডি। ওই নোটিশ খারিজের দাবি জানানো হয়েছে। নিজের রক্ষাকবচও আদালতের কাছে চেয়েছেন অর্জুন সিং। মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হবে। আগামী সোমবার শুনানির সম্ভাবনা।

কিন্তু কেন সিআইডি তাঁকে নোটিশ দিয়ে তলব করল? ঘটনা অতীতের। সেই ঘটনার তদন্ত করছে সিআইডি৷ এক সময় ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন। ভাটপাড়া - নৈহাটি কোঅপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদেও ছিলেন তিনি৷ সেই সময় কয়েক কোটি টাকার দুর্নীতি হয় সেখানে৷

সেই ঘটনার তদন্ত চালাচ্ছেন সিআইডি কর্তারা। তারই তদন্তে জেরা করতে চান সিআইডি আধিকারিকরা। সেই কারণে নোটিশ পাঠানো হয় বিজেপি নেতাকে৷ আগামী ১২ নভেম্বর তাঁকে তলব করা হয়েছে। সেই হাজিরা এড়াতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

এর সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক আছে? সেই ইঙ্গিতও করছেন রাজনৈতিক মহলের একটা অংশ। কারণ, ১৩ নভেম্বর নৈহাটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তাই চাপে রাখার জন্য তাঁকে ডাকা হচ্ছে৷ এমনই দাবি করেছেন অর্জুন। যদিও এই বক্তব্যকে মানতে নারাজ তৃণমূল নেতারা।

বিপুল পরিমাণ টাকা নয়ছয় হয়েছে ওই সমবায় ব্যাঙ্কে। সেই ঘটনায় জড়িতে আছে অর্জুন সিংয়ের নাম। তারই তদন্ত করছে সিআইডি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+