গাছ কাটা নিয়ে পাল্টা যুক্তি! হাইকোর্টে জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজ শুরুর আবেদন
মেট্রো রেলের কাজের জন্য ময়দান চত্বরে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। এই অভিযোগে জোকা-ধর্মতলা মেট্রো সম্প্রসারণের কাজে স্থগিতাদেশে জারি করেছিল হাই কোর্ট। এবার সেই কাজ শুরুর জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
তাদের দাবি, মেট্রো রেলপথ সম্প্রসারণের জন্য ময়দান চত্বরের গাছগুলি পুনরায় প্রতিস্থাপন বা 'ট্রান্সপ্লান্টেশন' করার জন্য বনদপ্তরের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। সেই প্রয়োজনীয় অনুমতি মিলেছে। এবার মেট্রোর কাজ সম্প্রসারণের অনুমতি দেওয়া হোক।

কিন্তু এই সংক্রান্ত মূল জনস্বার্থ মামলাকারীর দাবি, ময়দান চত্বরে ওই গাছগুলি কোথায় পুনঃস্থাপন করা হবে তা স্পষ্ট করছে না মেট্রো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এনিয়ে মেট্রো কর্তৃপক্ষের হলফনামা তলব করেছে আদালত। তা দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, কোনও অনুমতি ছাড়াই মোমিনপুর থেকে এসপ্ল্যানেড রুটে ময়দান এলাকায় ৭০০ গাছ কাটা হচ্ছে, এই অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ হয় 'পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন কলকাতা' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা বলছে গাঠ লাগানোর কথা বলা হলেও কাজে করা হচ্ছে না।
বর্তমানে জোকা-এসপ্ল্যানেড মেট্রোপথের জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলছে। বাকি একটা বড় অংশের কাজ চলছে। এই মেট্রো পথের ময়দান অংশে কাজের জন্য বহু গাঠ কাটা হচ্ছে। যে কারণে ওই স্বেচ্ছাবেসী সংস্থা হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলার প্রাথমিক শুনানিতে হাইকোর্ট জানায় মেট্রো সম্প্রসারণের কাজে আপাতত কোনও গাছ কাটা যাবে না। নতুন করে গাছ কাটতে হলে বন দফতরের অনুমতি নিতে হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications