অপু সাজলেন দুর্গা, সম্প্রীতির বার্তায় মিলল এপার বাংলা ওপার বাংলা
অপু সাজলেন দুর্গা, সম্প্রীতির বার্তায় মিলল এপার বাংলা ওপার বাংলা
এক যুগান্তকারী ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। গতবারের পুজোয় বাংলাদেশের সাম্প্রদায়িকতার ঘটনার পরে এই ঘটনা আরও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথমসারির নায়িকা অভিনেত্রী অপু বিশ্বাস একসঙ্গে দুটি দুর্গা পুজোয় মুখ এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন। কোনওরকম পারিশ্রমিক ছাড়াই। বঙ্গবন্ধুর সম্প্রীতির আদর্শের বার্তা দিতেই অপুর এই পদক্ষেপ।

জাভেদ খানের পুজোয় বঙ্গবন্ধুর সম্প্রীতির বিশ্বজনীন বার্তা দিতে বিনাপারিশ্রমিকে ওপার বাংলার প্রথম সারির নায়িকা অভিনেত্রী অপু বিশ্বাস দুর্গা সাজলেন। অপু বিশ্বাস। একশোর বেশি হিট ফিল্ম করে ফেলেছেন। বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়। আর সেই তিনিই এবার কাঁকুরগাছি যুবকবৃন্দ এবং ৬৯ পল্লী তপসিয়া গেট পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
বাংলাদেশের নায়ক শাকিব খানের সঙ্গে অপুর সম্পর্ক নিয়ে বিতর্ক কম হয়নি। সে সবকে পিছনে ফেলে সামনে থেকেছে তাঁর অভিনয় দক্ষতা। তবে পুজো এবার বিশ্বজনীন। সামনেই মুখ্যমন্ত্রীর ইউনেস্কো পুজো মিছিল। তাঁর নির্দেশ কালারফুল হতে হবে। সম্প্রীতির রঙে রঙিন করতে অপু বিশ্বাসকে পুজোর মুখ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। জানতে চাওয়া হয় তাঁর পারিশ্রমিক। অপু রাজি হন। শুধু ছবিতে পুজোর মুখ হয়েই থাকবেন না । পুজোটা এবার এখানেই কাটাবেন জানান। একটা ব্যাপারেই তাঁর আপত্তি। বঙ্গবন্ধুর সম্প্রীতির আদর্শ পুজোর থিমে প্রচারের জন্য কোনও মূল্য নিতে চান নি অভিনেত্রী।
অবন্তি বিশ্বাস , অপু বিশ্বাস হিসাবেই অধিক পরিচিত।তাঁর ১১ অক্টোবর ১৯৮৯, বগুড়া, বাংলাদেশে। তিনি ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন।
অপু বিশ্বাস ২০০৫ সালে অবন্তি নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। পরের বছর এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান অভিনেত্রী হয়ে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফআই মানিক এই জুটিকে নিয়ে একই বছরে পিতার আসন, চাচ্চু, ও দাদীমা চলচ্চিত্র তৈরি করেন। ২০০৭ সালে অপু মান্নার বিপরীতে মেশিনম্যান ছবিতে এবং পুনরায় শাকিব খানের বিপরীতে কাবিননামা ছবিতে অভিনয় করেন।
পরের দুই বছরে শাকিব-অপু জুটির আমাদের ছোট সাহেব (২০০৮), আমার জান আমার প্রাণ (২০০৮), তুমি স্বপ্ন তুমি সাধনা (২০০৮), মনে প্রাণে আছ তুমি (২০০৮), ভালোবাসার লাল গোলাপ (২০০৯), মন যেখানে হৃদয় সেখানে (২০০৯), জান আমার জান (২০০৯), মনে বড় কষ্ট (২০০৯), মায়ের হাতে বেহেশতের চাবি (২০০৯), এবং ও সাথী রে.... (২০০৯) ছবি ব্যবসা সফল হয়।












Click it and Unblock the Notifications