এবার কিউআরটির জন্য অ্যাপ! নজরদারি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে

সপ্তম তথা শেষ দফায় রাজ্যের নয় কেন্দ্রে কিউআরটির ওপর নজরদারি অ্যাপ দিয়ে। আগের ছটি দফায় কিউআরটি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে।

সপ্তম তথা শেষ দফায় রাজ্যের নয় কেন্দ্রে কিউআরটির ওপর নজরদারি অ্যাপ দিয়ে। আগের ছটি দফায় কিউআরটি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। কিউআরটির
মাথা থেকে রাজ্য পুলিশকের আধিকারিককে সরিয়ে কেন্দ্রীয় বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্টকে দায়িত্ব দেওয়া হয়। তবুও গণ্ডগোল আটকানো যায়নি।

এবার কিউআরটির জন্য অ্যাপ! নজরদারি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে

সূত্রের খবর অনুযায়ী, তড়িঘড়ি বানানো হয়েছে একটি অ্যাপ। অনেকটা ইভিএম ট্রাকিং অ্যাপের মতো। জিপিএস পদ্ধতির সাহায্য নিয়ে যেভাবে সেক্টর অফিসারদের গতিবিধির ওপর নজরদারি চালায় মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর, ওই একই পদ্ধতিতে এবার কিউআরটির গাড়ি গুলোতেও চালানো হবে নজরদারি। ওই অ্যাপে গতিবিধির ওপর নজরদারি চালানোর মাধ্যমে খোদ বিবেক দুবে এবং কমিশনের পদস্থ কর্তারা কুইক রেসপন্স টিমকে দেবেন প্রয়োজনীয় নির্দেশ। এমনটাই জানা গিয়েছে।

রাজ্যে সপ্তম তথা শেষ দফার নির্বাচনে ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রবিবার ১৯ মে রাজ্যের ৯ টি কেন্দ্রে ভোট। ভোট শান্তিতে ও নির্বিঘ্নে করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। রবিবার ১৯ মে যে নটি কেন্দ্রে ভোট সেগুলি হল, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর।

৭১০ কোম্পানির মধ্যে প্রায় ৩৪ কোম্পানিকে রাখা হচ্ছে স্ট্রং রুম পাহাড়ার কাজে। বাকি বাহিনীকে নামানো হচ্ছে ভোটের কাজে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+