কুহেলির পরিবারকে ক্ষতিপূরণের চিঠি দিয়ে ফের বিতর্কে অ্যাপোলো হাসপাতাল
ফের বিতর্কে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। কমিশনের কথা মেনেই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, ছিল না গাফিলতি, কুহেলির পরিবারকে চিঠি দিয়ে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
ফের বিতর্কে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। চার মাসের কুহেলির মৃত্যুর ঘটনায় ভাঙলেও মচকাতে রাজি নয় অ্যাপোলো। কুহেলির পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের চিঠিতে ফের নিজেদের নির্দোষ বলেই দাবি করল অ্য়াপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, শুধুমাত্র স্বাস্থ্য কমিশন নির্দেশ দিয়েছে বলেই তারা ক্ষতিপূরণ দিচ্ছে।

কুহেলির পরিবারকে দেওয়া চিঠিতে অ্যাপোলো কর্তৃপক্ষের দাবি, কুহেলির চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে রাজ্য সরকার ও স্বাস্থ্য কমিশনের কথা মেনে। চিঠিতে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই ক্ষতিপূরণের প্রাপকের নাম এখনও পায়নি তারা। দ্রুত ক্ষতিপূরণের টাকা পেতে প্রাপকের নাম জানাতে বলা হয়েছে চিঠিতে।

স্বাভাবিকভাবেই এই চিঠি পেয়ে ক্ষুব্ধ কুহেলির পরিবার। তাঁরা কোনও ক্ষতিপূরণ চান না বলে দাবি করেছেন। তাঁরা শুধুমাত্র কুহেলির মৃত্যুর জন্য দায়ী চিকিৎসক ও অন্যান্যদের শাস্তির দাবি জানিয়েছেন।
গত ১৯ এপ্রিল অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় চার মাসের কুহেলির। তারপরই হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয় কুহেলির পরিবার। তদন্তে হাসপাতালের গাফিলতি পেয়ে ৩০ লক্ষ টাকা জরিমানা করে রাজ্য সরকার গঠিত স্বাস্থ্য কমিশন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications