সংশোাধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ, রাস্তায় নামলেন অপর্ণা, কৌশিকরা
সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করে বৃহস্পতিবার পথে নামলেন অপর্ণা সেন এবং কৌশিক সেনরা। এদিন তাঁরা মৌলালির রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন।
সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করে বৃহস্পতিবার পথে নামলেন অপর্ণা সেন এবং কৌশিক সেনরা। এদিন তাঁরা মৌলালির রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন। এই মিছিলে কোনও দলের পতাকা ছিল না। আয়োজনে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মূলত সোশ্যাল মিডিয়ায় আহ্বান জানিয়েই এই মিছিলে জমায়েতের আহ্বান করা হয়েছিল।

এদিনের মিছিল থেকে বেঙ্গালুরুতে ইতিহাসবিদ রামচন্দ্র গুহ-র গ্রেফতারের সমালোচনা করেন অপর্ণা সেন, কৌশিক সেননা। কেন প্রতিবাদ করতে দেওয়া হবে না প্রশ্ন তুলেছেন তাঁরা।
ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে বলে জানিয়েছেন কৌশিক সেন।
তবে নাগরিকত্ব আইনের প্রতিবাদ করে রাজ্যে শুরু হওয়ার হিংসার সমালোচনা করেছিলেন এইসব বুদ্ধিজীবীরা। অপর্ণা সেন বলেছিলেন ভাঙচুর করে প্রতিবাদ নয়, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে। সরকারি সম্পত্তি নষ্ট করে কোনও প্রতিবাদ নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি।
জুনে ভাটপাড়ায় শান্তি ফেরানোর দাবিতে পথে নেমেছিলেন অপর্ণা সেন, কৌশিক সেনরা। তার আগে চিকিৎসকদের দাবির সমর্থনে পথে নেমেছিলেন তাঁরা।












Click it and Unblock the Notifications