হাইকোর্টে নেতানেত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলা! তফাত গড়ে দিল সিপিআইএম

হাইকোর্টে সম্পত্তি বৃদ্ধি মামলা! তফাত গড়ে দিল সিপিআইএম

রাজ্যের রাজনৈতিক নেতাদের সম্পত্তি বৃদ্ধি (property increase case) নিয়ে করা সর্বশেষ জনস্বার্থ মামলায় ১৭ জনের নাম রয়েছে। নেতাদের তালিকায় রয়েছেন সিপিআইএম (cpim)-এর রাজ্য সম্পাদক মহঃ সেলিম (Md Salim) এবং প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। এদিন তাঁদের আইনজীবীরা আদালতে হাজির হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি পরের মঙ্গলবার।

বিজেপির তরফে সময় চাওয়া হয়েছে

বিজেপির তরফে সময় চাওয়া হয়েছে

এই মামলায় কাঁথি ও তমলুকের দুই তৃণমূল সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর নাম যেমন রয়েছে, ঠিক তেমনই নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এছাড়াও সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, দিলীপ ঘোষ, বিধায়ক মনোজ ওরাঁও, মিহির গোম্বামী, অগ্নিমিত্রা পাল, বিজেপি নেতা শিলভদ্র দত্ত, শমীক ভট্টাচার্য, অনুপম হাজরা, জিতেন্দ্র তিওয়ারি, রাহুল সিনহার নাম রয়েছে। এদিন বিজেপির নেতানেত্রীদের তরফে হাইকোর্টের কাছে আরও কিছুটা সময় চাওয়া হয়।

হাইকোর্টে বাম নেতাদের আইনজীবীদের সওয়াল

হাইকোর্টে বাম নেতাদের আইনজীবীদের সওয়াল

সোমবার সাড়ে ছশো পাতার আইনি নোটিশ পেয়েছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এদিন তিনি নিজেই হাজির হয়েছিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে। দুই বাম নেতার হয়ে আদালতে সওয়াল করেন
সব্যসাচী চট্টোপাধ্যায় এবং ফিরদৌস শামিম। তাঁরা জানান, মামলায় সব রকমের সহযোগিতা করা হবে। যে কোনও নিরপেক্ষ ও স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্তের দাবি তোলেন তাঁরা। আইনজীবীরা জানান, আগেও সম্পত্তির হিসেব
দেওয়া হয়েছে। আবার তা দিতে কোনও অসুবিধা নেই। তবে এই মামলায় নথি আদানপ্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় পরবর্তী শুনানি পরের মঙ্গলবার করা হয়েছে।
ফলে যে সময় সম্পত্তি সংক্রান্ত মামলায় ইডির যুক্ত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করছেন তৃণমূলের মন্ত্রীরা কিংবা বিজেপির আইনজীবীরা সেই সময় সিপিএম-এর এই অবস্থান কার্যত তফাত গড়ে দিয়েছে এই মামলায়।

 ১৭ জন নেতানেত্রীর নাম করে জনস্বার্থ মামলা

১৭ জন নেতানেত্রীর নাম করে জনস্বার্থ মামলা

সুজিত গুপ্ত নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে ১৭ জন নেতানেত্রীর নাম করে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেখানে তিনি বলেন, তালিকায় থাকা বিজেপি, কংগ্রেস, সিপিএম-এর নেতানেত্রীদের আয় ও সম্পত্তি
বৃদ্ধি নজর কাড়া। মামলাকারী ওই ব্যক্তি দাবি করেন, কারও সম্পত্তি দ্বিগুণ পর্যন্ত বেড়েছে। এই মামলায় নাম থাকা প্রাক্তন কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান জানিয়েছেন, যে কোনও তদন্তকারী সংস্থা যে কোনও সময় তাঁর সম্পত্তি খতিয়ে দেখতে পারে।

মামলা পুনর্বিবেচনার আর্জি ৩ মন্ত্রীর

মামলা পুনর্বিবেচনার আর্জি ৩ মন্ত্রীর

প্রথম মামলা হয়েছিল শাসকদলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি ব্যাপক বৃদ্ধির অভিযোগকে কেন্দ্র করে। সেই মামলায় আদালতের তরফে ইডিকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই তালিকায় রয়েছেন রাজ্যের তিনমন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক। তবে আদালতে এই তিন মন্ত্রীর তরফে মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+