মমতার কথায় 'অক্সিজেন' মিলল কেষ্টর! ইডি অন্যায়ভাবে গ্রেফতার করেছে, দাবি অনুব্রতের

তাঁকে ইডির (ED) গ্রেফতার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) পাশে থাকায় খুশি বীরভূম জেলা তৃণমূলের (trinamool congress) সভাপতি অনুব্রত মণ্ডল (anubrata mondal) । এদিন তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে বার্তা দিয়েছেন।

তাঁকে ইডির (ED) গ্রেফতার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) পাশে থাকায় খুশি বীরভূম জেলা তৃণমূলের (trinamool congress) সভাপতি অনুব্রত মণ্ডল (anubrata mondal) । এদিন তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে বার্তা দিয়েছেন। যেখানে অনুব্রত মণ্ডল বলেছেন, দিদি জানেন তিনি(অনুব্রত) নির্দোষ।

কেন গ্রেফতার অনুব্রতকে প্রশ্ন তুলেছিলেন মমতা

কেন গ্রেফতার অনুব্রতকে প্রশ্ন তুলেছিলেন মমতা

১২ অগাস্ট শুক্রবার গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। ওইদিন গভীর রাতেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আনা হয় তাঁকে। সেখানেই ইডির হেফাজতে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এব্যাপারে রবিবার বেহালার এক অনুষ্ঠানে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন প্রশ্ন
করেন কেন গ্রেফতার করা হল অনুব্রত মণ্ডলকে। কী করেছিল কেষ্ট, প্রশ্ন করেছিলেন তিনি। সঙ্গে বলেছিলেন, এক কেষ্টকে গ্রেফতার করলে লক্ষ কেষ্টর জন্ম হবে।

স্পষ্টত পাশে থাকার বার্তা দিয়েছিলেন মমতা

স্পষ্টত পাশে থাকার বার্তা দিয়েছিলেন মমতা

দলের প্রাক্তন মহাসচিবের পাশে সেরকমভাবে না দাঁড়ালেও রবিবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াতে দেখি গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেহালায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, না আসলে বলা হত জেলে থাকায় এল না। অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে তিনি বলেছিলেন, কেঁচো খুঁড়তে গোখরো বেরিয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রত্যেক নির্বাচনেই অনুব্রত মণ্ডলকে ঘরবন্দি করা হয়েছে। সে নিজে কোনও দিন সাংসদ কিংবা বিধায়ক হতেও চায়নি বলেও মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

খুশি অনুব্রত

খুশি অনুব্রত

মুখ্যমন্ত্রী যে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন, তা রবিবারেই পৌঁছে গিয়েছে অনুব্রত মণ্ডলের কাছে। এদিন তাঁর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেছেন, দল তথা মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকায় খুশি অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি বলেছেন, উনি (মমতা) জানেন, তিনি (অনুব্রত) নির্দোষ। আইনজীবীর মাধ্যমে অনুব্রত মণ্ডল দাবি করেছেন, তাঁকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেছেন, দিদি পাশে থাকবেন, তা তিনি জানতেন। তাঁর গ্রেফতারের সঙ্গে ঘটনার কোনও যোগ নেই বলেও নাকি
দাবি করেছেন অনুব্রত মণ্ডল।

আত্মবিশ্বাস বেড়েছে

আত্মবিশ্বাস বেড়েছে

অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তায় আত্মবিশ্বাস বেড়েছে অনুব্রত মণ্ডলের। তিনি আরও বলেছেন, বিভিন্ন রোগে জর্জরিত অনুব্রত মণ্ডল। সেই সময় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোর বার্তায় উজ্জীবিত অনুব্রত মণ্ডল।
যদিও অনুব্রত মণ্ডলের এই প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিরোধী শিবির। তাঁরা বলছেন, অনুব্রত মণ্ডল প্রতি মাসে অনেক বেশি টাকা কালীঘাটে পৌঁছে দিত। আর তা ছাড়াও অনুব্রতই দিদির কাছে রাজ্যের রোল মডেল। ফলে একজন জেলে যাওয়ায় লক্ষ্য অনুব্রত তৈরির অর্থ, রাজ্যে বিরোধীদের ভয় দেখানো আর তোলাবাজি আরও বাড়বে বলেও কটাক্ষ করেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+