কেষ্টকে বীরের মর্যাদা! জেলে আটকে পার্লামেন্টের সিট দখল করা যাবে না, চ্যালেঞ্জ মমতার
ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নেতাজি ইন্ডোরে দলীয় কর্মসূচিতে তিনি বলেন, অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে বের করে আনা হবে। মন্ত্রিসভার সদস্য মলয় ঘটক
ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নেতাজি ইন্ডোরে দলীয় কর্মসূচিতে তিনি বলেন, অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে বের করে আনা হবে। মন্ত্রিসভার সদস্য মলয় ঘটক (Moloy Ghatak) সিবিআই-এর বিরুদ্ধে ফাইট করেছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মন কি বাত মনের ব্যথায় পরিণত হবে বলেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের গন্ধ শুঁকছে মিডিয়া
এদিন দলের অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের গন্ধু শুঁকছে মিডিয়া, একেবারে শকুনের মতো। সারাক্ষণ শুধু কুট্টুস কুট্টুস। কখনও তাঁর সঙ্গে অভিষেক আবার তখনও অনুব্রতের সঙ্গে শতাব্দীকে লাগিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, যতই লাইনবাজি হোক ভাগাভাগি হওয়ার নয়। মিথ্যা খবর একদিন সত্যি হবে কিন্তু সবদিন হবে না বলেও মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের একবার দাবি করেছেন, তৃণমূলের ৯৯ শতাংশই সৎ।

মলয় ফাইট করেছে, কেষ্টর শরীর খারাপ
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বুধবার সারাটা দিন মলয় ঘটককে নিয়ে খবর হল। মলয় ফাইট করেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন কেষ্টর শরীর খারাপ। তিনি বলেন, সূত্রের খবর বলে প্রচার করা হচ্ছে এর ঘর থেকে এত জিনিস পাওয়া গিয়েছে, একবারও কি তার প্রমাণ পাওয়া গিয়েছে?

কেষ্টকে বীরের মর্যাদা
তৃণমূল সুপ্রিমো এদিন বলেছেন, যতদিন কেষ্ট না ফিরছে ততদিন তিনগুণ শক্তিতে কাজ করতে হবে। আর কেষ্টকে বীরের সম্মান দিয়ে বের করে আনা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, আজ মল, কাল ববি, পরশু অরূপ তারপরের দিন চন্দ্রিমা, এই করে চলেছে সিবিআই। এইসব কথা বলতে বলতেই তিনি গত বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে পায়ের চোটের কথা তুলে ধরেন। তিনি বলেন, সিপিএমের সময়ে তাঁর মাথা চৌচির করে দেওয়া হয়েছে। তিনি বলেছেন, বিজেপি যদি ভেবে থাকে কেষ্টকে জেলে পাছিয়ে ২ লোকসভা দখল করবে তাহলে গেরুড়ে বালি।

লড়াইয়ের পাল্টা লড়াই হবে
এগিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি, কংগ্রেস, সিপিএমকে একই পংক্তিতে রেখে আক্রমণ করতে গিয়ে বলেন, জগাই-মাধাই-গদাই এবার বাই বাই। তিনি বলেছেন, লড়াইয়ের পাল্টা লড়াই হবে। বেকারদের চাকরি কেড়ে, পেট্রোল-ডিজেলের গাম বাড়িয়ে এবার মন কি বাত মনের ব্যথায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন তিনি।

হাসিনা ও দিল্লিতে অনুষ্ঠান
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, এবার প্রথম বাংলাকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। ৮ সেপ্টেম্বর দিল্লির রাজপথকে কর্তব্য পথ নামকরণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এক আন্ডার সেক্রেটারি তাঁকে চিঠি দেওয়ার ঘটনাকে তীব্র সমালোচনা করেন। তাঁর প্রশ্ন দেশের সংস্কৃতি মন্ত্রী কোথায়?












Click it and Unblock the Notifications