সাড়ে পাঁচ ঘন্টা পর সিবিআই থেকে বের হলেন অনুব্রত, সোজা গেলেন চিনার পার্কে
ভোট পরবর্তী হিংসা মামলায় প্রায় পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে অনুব্রত মন্ডলকে জেরা সিবিআইয়ের। বুধবার নতুন করে নোটিশ পাঠানো হয় তাঁকে। স্পষ্ট জানানো হয় বৃহস্পতিবার দুপুরেই হাজিরা দিতে হবে। সেই মতো বুধবার বিকেলেই বীরভূমের বাড়ি থ
ভোট পরবর্তী হিংসা মামলায় প্রায় পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে অনুব্রত মন্ডলকে জেরা সিবিআইয়ের। বুধবার নতুন করে নোটিশ পাঠানো হয় তাঁকে। স্পষ্ট জানানো হয় বৃহস্পতিবার দুপুরেই হাজিরা দিতে হবে। সেই মতো বুধবার বিকেলেই বীরভূমের বাড়ি থেকে রওনা হন অনুব্রত।
রাতে কলকাতায় এসেই আজ বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দেন তিনি। একেবারে নির্ধারিত সময়ে'র আগেই সিবিআই দফতরে পৌঁছে যান অনুব্রত।

একাধিক বিষয়ে জেরা
এর আগে গরু পাচার-কাণ্ডে জেরা করা হয় অনুব্রত মন্ডলকে। কিন্তু এবার ভোট পরবর্তী হিংসা মামলায় এই প্রথম জেরা করা হল তাঁকে। একাধিক বিষয়কে সামনে রেখে কেষ্টাকে জেরা করা হয় বলে জানা যাচ্ছে। ইলামবাজারে বিজেপি কর্মী খুনের ঘটনার অনুব্রত মন্ডলের নাম একাধিকবার পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ফলত ঘটনার সময়ে তিনি কোথায়-কাকে ফোন করেছিলেন সেই সংক্রান্ত সমস্ত তথ্য সিবিআই অনুব্রত মন্ডলের কাছ থেকে জানতে চান বলে খবর।

ফোন নম্বর নেন তদন্তকারীরা
অন্যদিকে অনুব্রত মন্ডলের সঙ্গে কতজন দেহরক্ষী থাকে, তাদের ফোন নম্বর কি সেই সমস্ত তথ্য জানতে চায় সিবিআই। এমনকি তৃণমূল নেতার মেয়ের মোবাইল নম্বরও জানতে চাওয়া হয়। এমনটাই সিবিআই সূত্রে খবর। মনে করা হচ্ছে, ঘটনার সময় অনুব্রত মন্ডল নিজের ফোন হয়তো না, কন্যার মোবাইল ব্যবহার করে থাকতে পারেন। এমনকি দেহরক্ষীদের ফোনও ব্যবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কখন কাকে ফোন সে বিষয়ে তদন্তকারীরা খতিয়ে দেখবেন বলেই খবর।

ম্যারাথন জেরায় বিধ্বস্ত কেষ্ট
অন্যদিকে কয়েকটি ক্ষেত্রে অনুব্রত মন্ডলের কাছ থেকে লিখিত বয়ানও সিবিআই নেয় বলে জানা যাচ্ছে। অন্যদিকে ম্যারাথন জেরায় আরও বেশি কয়েকটি বিষয়ে তদন্তকারীরা জানতে চান বলেও খবর। তবে নতুন করে এই মামলাতে অনুব্রত মন্ডলকে তলব করা হবে কিনা তা অবশ্য স্পষ্ট নয় এখনও। তবে দীর্ঘ জেরায় এদিন বেশ বিধ্বস্তই লাগছিল বীরভূমের বেতাজ বাদশাকে। আর তাই দফতর থেকে বেরিয়েই সোজা চিনার পার্কের বাড়ি পৌঁছে যান তিনি।
Recommended Video

কাল ডাক্তারকে দেখাবেন
বুধবার বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, শরীর ভালো নেই। তিন তারিখ ডাক্তার দেখাব। মনে করা হচ্ছে আগামীকাল এসএসকেএম যাবে অনুব্রত। সেখানে ডাক্তার দেখিয়েই সম্ভবত বীরভূম ফিরতে পারেন অনুব্রত মন্ডল।












Click it and Unblock the Notifications