রাজ্যের পরিস্থিতি আফগানিস্তান বা সিরিয়ার মতো! অনুব্রত তিহাড়ে আরও অনেককেই সঙ্গে পাবেন, কটাক্ষ দিলীপের

রাজ্যের পরিস্থিতি আফগানিস্তান বা সিরিয়ার মতো। তৃণমূলের বিরোধীদের পার্টি অফিস দখল করা নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ইকোপার্কে প্রাতর্ভ্রমণে দিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছেন।

২০২১-এর এই দিনে বিধানসভা নির্বাচনের ফল বের হয়। তারপরেই তৃণমূল বিজেপির কর্মী সমর্থকদের ওপরে আক্রমণ শুরু করে বলে অভিযোগ। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, এই সরকার যতদিন আছে, পুলিসকে যেভাবে ব্যবহার করছে, তাতে এদের থেকে সুবিচার পাওয়ার আশা করা অন্যায়। পুলিশি অত্যাচার ও রাজনীতিকরণের কারণেই থানায় আক্রমণের ঘটনা, মনে করেন তিনি।

দিলীপ ঘোষ

উত্তর কলকাতার কাশীপুরে সিপিআইএমের পার্টি অফিস তৃণমূলের দখল করার অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আগেও ওরা বহু পার্টি অফিস নিয়ে নিয়েছে। বিজেপিরও বহু পার্টি অফিস কেড়ে নিয়েছে। তিনি বলেন, বহু পার্টি অফিসের দেওয়ালে আঁচড় কাটলে লাল বা গেরুয়া রং বেরিয়ে পড়বে। তিনি কটাক্ষ করে বলেছেন রাজ্যের পরিস্থিতি যেন আফগানিস্তান বা সিরিয়ার মতো।

আদালতে ইডির আইনজীবী অনুব্রত মণ্ডলের উদ্দেশে বলেছেন তিহাড়কেই ঘরবাড়ি মনে করতে শুরু করুন। এব্যাপারে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঠিকই বলেছেন। যে অপরাধ উনি করেছেন, যে তথ্য সামনে আসছে, তাতে মেয়ে বাপ দুজনকে সারাজীবন ওখানেই থাকতে হতে পারে। উনি আরও অনেককে তিহাড়ে ওনার সঙ্গে পাবেন, বলেছেন দিলীপ ঘোষ।

ময়নার বাকচায় বিজেপি নেতাকে অপহরণ করে খুন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গত পঞ্চায়েত নির্বাচন থেকেই অশান্তি চলছে। ওখানে মানুষ তৃণমূল কংগ্রেসের অত্যাচারে বিজেপির কাছে এসেছেন। সেখানে পুলিস দিয়ে অত্যাচারের অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। পঞ্চায়েতের আগে ফের মানুষের মনে ভয় তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

দিলীপ ঘোষ

অভিশেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচিকে কটাক্ষ করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, তিনি সারা উত্তরবঙ্গ ঘুরেছেন, তাও তাঁর গলা ভাঙেনি, লুঠপাটও হয়নি। উনি দুদিন ঘুরলেন আর গলা ভেঙে গেল। সুখী লোক, আরামে রাজনীতি করেন, এসিতে থাকেন, মাঝেমাঝে বেরিয়ে শো-বাজি করতে হয়। হঠাৎ রোদে বেরোলে রকম হয়। কটাক্ষে বলেছেন দিলীপ ঘোষ।

নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরার দাবি তুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। তিনি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছেন সেখানেই তুলকালাম পরিস্থিতি তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারীকে তৃণমূলের লক্ষ্মী বলা প্রসঙ্গে দিলীপ ঘোষ তৃণমূলকে লক্ষ্মীছাড়া বলে আক্রমণ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+