সল্টলেকে দুষ্কৃতী হামলা, আহত ২ শিশু
সল্টলেকের দত্তাবাদের লাবনী বাস স্ট্যান্ডের কাছে বোমাবাজি।পরপর চারটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা।
সল্টলেকের দত্তাবাদের লাবনী বাস স্ট্যান্ডের কাছে বোমাবাজি।পরপর চারটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। দুটো বোমা ফাটে, দুটো তাজা বোমা উদ্ধার হয়। দুটি বাচ্চা মেয়ে আহত হয়েছে বলে খবর। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয়েছে।

তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে অভিযোগ তুলছে। ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ ও উত্তর থানার পুলিশ রয়েছে। বেশ কয়েকজন কে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন দের আটক করতে গেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। এলাকায় উত্তেজনা।












Click it and Unblock the Notifications