বিড়লা, কারমেলের পর এবার আলিপুর মাল্টিপারপাসে যৌন নির্যাতনের অভিযোগ

কলকাতার স্কুলে ফের ছাত্রীদের যৌন নির্যাতনেক অভিযোগ। জিডি বিড়লা, কারমেল স্কুলের পর বিতর্কের কেন্দ্রবিন্দুতে আলিপুর মাল্টিপারপাস স্কুল।

কলকাতার স্কুলে ফের ছাত্রীদের যৌন নির্যাতনেক অভিযোগ। জিডি বিড়লা, এমপি বিড়লা, কারমেল স্কুলের পর বিতর্কের কেন্দ্রবিন্দুতে আলিপুর মাল্টিপারপাস স্কুল। এই স্কুলের নিরাপত্তরক্ষীর বিরুদ্ধে বহুদিন ধরে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

ফের কলকাতার স্কুলে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ

এদিন সকালে অভিভাবকেরা জড়ো স্কুলে স্কুলের সামনে বিক্ষোভ দেখান ও অভিযুক্ত রামেশ্বর সিংকে পাশের কোয়ার্টার থেকে টেনে বের করে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ।

অভিভাবকদের দাবি, বিখ্যাত এই গার্লস স্কুলের চৌকিদার ছাত্রীদের লজেন্স দেওয়ার নাম করে নিজের কোয়ার্টারে ডাকত। সেখানে নিয়ে গিয়ে নানা নোংরা ইঙ্গিত করত ও গায়ে হাত দিয়ে যৌন নির্যাতন করত।

বছর তিনেক আগে ২০১৫ সালে একবার রামেশ্বরের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। তবে স্কুল সেই অভিযোগ পাত্তা দেয়নি। তারপরও সে স্কুলে কাজ করে ছাত্রীদের সঙ্গে নোংরা আচরণ চালিয়ে গিয়েছে।

কয়েকদিন আগে ফের একই কাজ করে রামেশ্বর। এক ছাত্রীকে নিজের কোয়ার্টারে ডেকে নিয়ে যায়। সে এসে বাড়ি বিষয়টি জানালে অভিভাবকরা স্কুলে বিষয়টি জানান। অভিযোগ, এবারও কোনও ব্যবস্থা নিতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। কোনও প্রমাণ নাকি রামেশ্বরমের বিরুদ্ধে নেই। এমনটাই জানানো হয়।

এরপরই অভিভাবকেরা এদিন সকালে একসঙ্গে স্কুল চত্বরে জড়ো হয়ে রামেশ্বরকে পাশের কোয়ার্টার থেকে ডেকে নিয়ে এসে গণধোলাই করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+