RG Kar Hospital Scam: এমন ঘটনাও ঘটত? আর জি করে আরও বড় কেলেঙ্কারি ফাঁস! হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসক
RG Kar Hospital Scam: ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা। প্রতিবাদ চেয়ে রাজপথ দখল করছেন সাধারণ মানুষ। আর এর মধ্যেই আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে আরও এক দুর্নীতি প্রকাশ্যে। আর্থিক দুর্নীতির দায়ে গত কয়েকদিন আগেই প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করে সিবিআই। এবার পোস্ট গ্রাজুয়েট শূন্যপদ ঘিরেও মারাত্মক দুর্নীতির অভিযোগ।
আর সেই অভিযোগে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরও এক চিকিৎসক। আরজি করে অধ্যক্ষ পদে থাকাকালীন একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। টেন্ডার থেকে শুরু করে একাধিক ইস্যুতে মোটা অঙ্কের কাটমানি তাঁকে দিতে হতো বলে অভিযোগ (RG Kar Hospital Scam) ।

এমনকি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কিংবা 'বেওয়ারিশ লাশ' বাংলাদেশে পাচারের মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছে। এই সমস্ত ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি এই মামলাতেও সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে।
আর এর মধ্যেই আরও এক অভিযোগ (RG Kar Hospital Scam)। যা নিয়ে নতুন করে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এই অভিযোগকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজীব রঞ্জন নামে এক চিকিৎসক। তাঁর অভিযোগ, এমবিবিএস বিহার থেকে পিজিটি হিসেবে আরজি কর হাসপাতালে কাউন্সিলিংয়ে জন্য ডাক পান। কিন্তু সেখানে এসে গ্রেফতার হতে হয় ওই চিকিৎসককে। তার সব নথি জাল বলে অভিযোগ করে কাউন্সিলিং থেকেই ফোন করা হয় টালা থানায়।
পুলিশ এসে গ্রেপ্তার করে রাজীব রঞ্জন নামে ওই চিকিৎসককে। এমন কি তার হয়ে দরবার করতে যাওয়া এই রাজ্যেই এমবিবিএস পাস করা আরেক চিকিৎসককেও পুলিশ অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে। যদিও পরে আদালত সব নথি দেখে ভুয়ো বা জাল নয় বলে চিহ্নিত করে এবং তাদের দুজনকেই জামিন দেয়।
পুলিশ ও আরজি করের বিরুদ্ধে ইচ্ছেকৃত ভাবে যোগ্য প্রার্থীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে সেই পদ নিয়ে নয়ছয় করার অভিযোগ ওই চিকিৎসকের। আজ বুধবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে এই সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়। যদিও এই বিষয়ে আগামী সপ্তাহে ফের মেনশনের পরামর্শ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে।
আর এহেন অভিযোগে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) কি ব্যবস্থা নেয় সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, ভর্তি কিংবা কাউন্সেলিংয়ে যে দুর্নীতিতে সন্দীপ ঘোষ ছিলেন তা আগেই অভিযোগ করেন প্রাক্তন অধ্যক্ষ আখতার আলি।












Click it and Unblock the Notifications